জেলা 

মায়ের পচাগলা দেহ আগলে বসে ছেলে, রবিনসন স্ট্রিট কাণ্ডের ভয়াবহ স্মৃতি ফিরে এল মুর্শিদাবাদে!

বিশেষ প্রতিনিধি : প্রতিবেশীদের বক্তব্য, মা-ছেলে একসঙ্গে ওই বাড়িতে থাকতেন এবং খুব একটা কারও সঙ্গে মিশতেন না। এক সপ্তাহ আগে শেষবার তাদের দেখা গিয়েছিল। এরপর থেকেই দরজা ছিল বন্ধ, এবং চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে পচা গন্ধ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। রবিনসন স্ট্রিট কাণ্ডের ভয়াবহ স্মৃতি যেন ফের ফিরে এল। মুর্শিদাবাদের সমশেরগঞ্জে ঘটে গেল এক গা-ছমছমে ও মর্মান্তিক ঘটনা। প্রায় এক সপ্তাহ ধরে নিজের মায়ের পচাগলা দেহ আগলে বসে ছিল ছেলে। মৃতার নাম বাসন্তী সাহা (৬২)। তিনি নিমতিতা এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট! কবে আসছেন?

ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, অগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। ডোভাল বর্তমানে রাশিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানান তিনি। তবে নির্দিষ্ট কোনও তারিখের কথা উল্লেখ করেননি ডোভাল। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি ২৫ শতাংশের ফলে আগামী ২৭ অগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিহারে SIR আবহে রাজ্যের বিএলওদের প্রশিক্ষণ নিয়ে টানাপোড়েন চলছিল। তারই মাঝে আবার দুই অফিসারকে জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে আরও একবার একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নির্দেশে কমিশন কাজ করছে বলে তোপও দাগেন তিনি। লোকসভায় তৃণমূলের দলনেতা হিসাবে বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে নির্বাচন কমিশনকে ঝাঁজাল আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেন, “আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন চালায়। যাতে নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হয়। এক-দেড় বছর আগে থেকে এসব কী হচ্ছে? সরকারকে কাজ করতে…

আরও পড়ুন
জেলা 

রাজা পাটের সাফল্য তুলে ধরতে এবার ঢাকে বোল তুললেন পদ্মশ্রী গোকুল ঢাকি

বিশেষ প্রতিনিধি : পরিবেশ দুষণ কমাতে সারা বিশ্ব জুড়ে প্লাস্টিকের বদলে পাটের তৈরি জিনিসের ব্যাবহার বাড়ছে দিন দিন। আর এই অতিরিক্ত পাটের অনেকটাই জোগান দিচ্ছে হায়দ্রাবাদের নুজিভীডু সিডস কোম্পানীর রাজা পাট৷ এই পাটের অপ্রত্যাশিত অধিক উৎপাদন চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। গত বছরের তুলনায় এবছর পাটের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। গতবছর যেখানে প্রতি কেজি পাটের দাম ছিল ৪০০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০০ টাকা প্রতি কেজি। ফলে রাজা পাট চাষে আগ্রহ বেড়েছে রাজ্যের বহু কৃষকের। এনজে-৭০০৫, রাজা পাটের এই নতুন প্রজাতিটি ২০২০ সালে উদ্ভাবন করেন নুজিভীডু সিডস সংস্থার গবেষণা বিভাগের…

আরও পড়ুন
কলকাতা 

এখনই জয়েন্টের ফলপ্রকাশ করতে পারবে না রাজ্য, নির্দেশ কলকাতা হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : এখনই জয়েন্টের ফলপ্রকাশ করতে পারবে না রাজ্য, নির্দেশ কলকাতা হাই কোর্টের। লিখিত পরীক্ষার ফলপ্রকাশে আপত্তি আদালতের। ওবিসি এ ও বি অনুযায়ী মেধাতালিকা তৈরি করেছে রাজ্য, যা প্রকাশ করা যাবে না বলেই জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। গত ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওবিসি তালিকা মেনে মেধাতালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। বৃহস্পতিবার বেলা দু’টোয় এই প্রসঙ্গে রায় দেবেন বিচারপতি। কত দিনের মধ্যে রাজ্যকে সেই তালিকা তৈরি করতে হবে, তা-ও জানানো হবে ওই রায়ে। বিচারপতি এদিন প্রশ্ন করেন, “শীর্ষ আদালত একটি নির্দেশ দিয়েছে। আদালত জানতে…

আরও পড়ুন
জেলা 

‘NRC মানব না, যাঁরা আইন করেছে তাঁদের বার্থ সার্টিফিকেট আছে?’, প্রশ্ন মমতার

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং বাঙালি হেনস্তা ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঝাড়গ্রামের মঞ্চ থেকে NRC নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা নতুন আইন করছেন, তাঁদের বার্থ সার্টিফিকেট আছে কিনা সে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি নয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়, “ভোটার তালিকায় নাম আছে কিনা, তা আবার দেখতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে। না জেনে ফর্ম ফিল আপ করবেন না। নতুন ভোটার যাঁরা হচ্ছেন মনে রাখবেন বাবা-মায়ের সার্টিফিকেট লাগবে। এটা ডবল ইঞ্জিনের সরকারের চক্রান্ত।…

আরও পড়ুন
জেলা 

“কাউকে সাসপেন্ড করব না” নির্বাচন কমিশন বিজেপির ক্রীতদাস বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট চার আধিকারিককে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবকে ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই চারজনের তালিকায় রয়েছেন দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং দুই এইআরও (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)। এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে? সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নই, কোনও অফিসারকেই সাসপেন্ড করা হবে না। এদিন দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন নির্বাচন কমিশন ‘বিজেপির ক্রীতদাস’ হিসেবে কাজ করছে বলে…

আরও পড়ুন
দেশ 

শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মামলায় জামিন পেলেন রাহুল

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে এক জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মামলায় আজ জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত কংগ্রেস সাংসদের জামিনের আর্জি মঞ্জুর করেছে। জামিন পেতে এদিন আদালতে সশরীরে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে এক জনসভায় অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন প্রতাপ কুমার নামে এক ব্যক্তি। এই মামলায় একাধিকবার রাহুলকে সমন পাঠানো হলেও হাজির হননি তিনি। এই পরিস্থিতিতে গত ২৭ ফেব্রুয়ারি রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত।…

আরও পড়ুন
দেশ 

বিজেপির প্রাক্তন মুখপাত্র বম্বে হাই কোর্টের বিচারপতি! দেশজুড়ে বিতর্ক

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্টে বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক দানা বেধেছে। বিরোধীদের অভিযোগ বিচার ব্যবস্থায় গেরুয়াকরণ করতে চাইছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সম্প্রতি বোম্বে হাইকোর্টে একজন বিচারপতি নিয়োগ করা হয়েছে তিনি এক সময় ওই রাজ্যের বিজেপির মুখপাত্র ছিলেন। বম্বে হাই কোর্টের বিচারপতি হয়েছেন আইনজীবী আরতি অরুণ শাঠে। যিনি বছর দুয়েক আগেই মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র এবং দলের আইন সেলের প্রধান ছিলেন। গত ২৮ জুলাই বম্বে হাই কোর্টে তিনজন আইনজীবীকে (অজিত ভগবানরাও কাদেথাঙ্কর, সুশীল মনোহর ঘোডেশ্বর এবং আরতি অরুণ শাঠে) বিচারপতি হিসাবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁদের মধ্যে…

আরও পড়ুন
দেশ 

আদানিকে বাঁচাতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলছেন না মোদি বিস্ফোরক অভিযোগ রাহুলের

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে কেন নস্যাৎ করছেন না নরেন্দ্র মোদি? এতদিন প্রশ্ন তুলছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার নিজেই সে প্রশ্নের জবাব দিলেন রাহুল। বিরোধী দলনেতার দাবি, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুলতে পারছেন না তার কারণ গৌতম আদানি। রাহুলের দাবি, আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত চলছে, সেই তদন্তের ভয়েই মোদিকে চুপ করিয়ে রেখেছেন তাঁর শিল্পপতি বন্ধু। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প লাগাতার সেটার কৃতিত্ব দাবি করে আসছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর মধ্যস্থতাতেই যুদ্ধ…

আরও পড়ুন