দেশ 

পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ বিজেপি শাসিত ওড়িশায়! তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক: বিজেপি শাসিত ওড়িশায় পুলিশের সাব ইনস্পেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। ৩০০টি পদে নিয়োগের জন্য চাকরি বিক্রি করার চেষ্টা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)-র তদন্তে দেখা গিয়েছে, নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা বদলে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের একাংশকে উদ্ধৃত করে ওড়িশার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দেওয়ার পরেই তাদের ভুয়ো অ্যাডমিট কার্ড দেওয়া হত। এমন জায়গায় তাদের পরীক্ষা ফেলা হত, যেখানে ওই পরীক্ষার্থীরা কারচুপির প্রয়োজনীয় সুযোগসুবিধা পাবেন। এই ঘটনায় তদন্তকারীদের নজর রয়েছে ওড়িশার দু’টি…

আরও পড়ুন
দেশ 

‘দেশের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে ‘মার্কিন প্রেসিডেন্টের দাবিকে অগ্রাহ্য না করে রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতি

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আশ্বাস দিয়েছেন তাঁকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে ‘ভিতু’ মোদিকে তোপ দাগতে দেরি করেনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই অবস্থায় ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামল বিদেশমন্ত্রক। সংক্ষিপ্ত বিবৃতিতে সরাসরি ট্রাম্পির দাবি না উড়িয়ে মন্ত্রক জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতি চলছে। তার মধ্যেও দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাই ভারতের ধারাবাহিক অগ্রাধিকার। জাতীয় স্বার্থই সবচাইতে গুরুত্বপর্ণ বিষয়। এদিকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে ভারত সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি না দেওয়ায় তীব্র সমালোচনা…

আরও পড়ুন
কলকাতা 

বালিপাচার মামলায় কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক জায়গায় হানা ইডির

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সকাল থেকে বালিপাচার মামলায় কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিটের একটি অফিসে হানা দিয়েছেন তদন্তকারীরা। এ ছাড়াও ঝাড়গ্রামের লালগড় ও গোপীবল্লভপুরে বালির খাদানে তল্লাশি চলছে। আসানসোলের এক বালি ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুর্গাশোলে ৪১ নম্বর ওয়ার্ডের বালি ব্যবসায়ী মনীশ বাগাড়িয়ার বাড়িতে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মনীশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন জেলায় বালির ঘাট পরিচালনা ও কোটি কোটি টাকার লেনদেন করতেন। সরকারি বালিঘাটে আর্থিক তছরূপ ও অবৈধভাবে মানি লন্ডারিংয়ের অভিযোগও রয়েছে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে চলেছে ভারত, প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দিয়েছেন দাবি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিতে চলেছে ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মোদি তাঁর বন্ধু। এবং ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কও দারুণ। ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের উপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প একপ্রকার আচমকা দাবি…

আরও পড়ুন
জেলা 

উইম-এর মাদক ও নেশা বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হল ইসলামপুরে 

১৫ অক্টোবর ২০২৫, মুর্শিদাবাদ : আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর রাণীনগর বিধানসভা কমিটির উদ্যোগে মাদক ও নেশা বিরোধী এক বৃহৎ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু হয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়, যেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শবনম মুস্তারি বলেন, “নেশা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, এটি ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ, একটি প্রজন্মের ভবিষ্যৎ। নেশার কারণে যেমন ধর্ষণের ঘটনা বেড়েছে, তেমনই রোড এক্সিডেন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।” তিনি দাবি করেন, “বিহার রাজ্যের মতো পশ্চিমবঙ্গকেও মাদকমুক্ত করতে…

আরও পড়ুন
কলকাতা 

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ক্ষমতায় আসবে না দাবি প্রশান্ত কিশোরের

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘পরাজয়’ হবে এনডিএ-র এই দাবি করলেন জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। তিনি আরও মনে করেন নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টি আসন জিততেও চাপে পড়বে। তাঁর কথায়, ‘‘বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে আর ফিরে আসবেন না নীতীশ কুমার।’’ কেন এনডিএ-র জেতার সম্ভাবনা নেই বলে মনে করছেন পিকে? তাঁর দাবি, ‘‘জেডিইউ-র ভবিষ্যৎ কী হবে, তা বোঝার জন্য আপনাকে এক জন বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। গত বিধানসভা ভোটে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক দিন আগেই চিরাগ পাসোয়ান বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নীতীশের দলের প্রার্থীদের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছিল চিরাগের…

আরও পড়ুন
দেশ 

জন সুরাজ পার্টি- র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না!

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর। তিনি নিজেই এই ঘোষণা করেছেন ! জন সুরাজ পার্টি-র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, এ বারের ভোটে তিনি লড়ছেন না। তবে তাঁর দল লড়াই করবে। কেন তিনি ভোটে লড়ছেন না, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন পিকে। তাঁর দাবি, ভোটে না-দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান। মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি তাদের প্রার্থিতালিকা ঘোষণা করে। সেই তালিকায় নাম ছিল না পিকে-র। নির্বাচনের আবহে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর বনাম আরজেডি নেতা তেজস্বী যাদবের লড়াইয়ে জল্পনা শুরু হয়। প্রশান্ত নিজেই দাবি করেছিলেন, তিনি লড়লে…

আরও পড়ুন
দেশ 

রাজস্থানে এসি বাসে আগুন, ঝলসে মৃত ২০

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের  জৈসলমের থেকে জোধপুর যাওয়ার পথে আচমকা আগুন ধরে যায় চলন্ত এসি বাসে। বাসের ভিতরেই ঝলসে মারা যায় ২০ জন। কোনও মতে প্রাণে বাঁচেন বাকিরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা অর্থসাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু কী ভাবে হঠাৎ আগুন লেগে গেল বাসে? কেন বেরোতে পারলেন না এত জন যাত্রী? দুর্ঘটনার পর দিনও তদন্তকারীদের ভাবাচ্ছে এমনই নানা প্রশ্ন। পুলিশ জানিয়েছে, মাত্র পাঁচ দিন আগেই বাসটি কেনা হয়েছিল। মঙ্গলবার বিকেলে জোধপুর যাচ্ছিল বাসটি। চালক ছাড়াও তাতে সওয়ার ছিলেন ৫৭ জন।…

আরও পড়ুন
কলকাতা 

মানুষকে বেনাগরিক করার ষড়যন্ত্র রুখতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সা. লেখার জন্য মুসলিম ধর্মালম্বীদের গ্রেফতার করার প্রতিবাদে এবং এস আই আর এর বিরুদ্ধে সন্দেশখালীর সরবেড়িয়া বাজারে এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা কামরুজ্জামান। তিনি উত্তরপ্রদেশে মাওলানা সাহেবদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে যোগী সরকারের নক্করজনক পদক্ষেপকে আইনি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন একজন বিশ্ব মনীষীর কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ এর উপর আস্থা রাখা বা ভালোবাসা এটা কি অপরাধ?…

আরও পড়ুন
কলকাতা 

প্রধান বিচারপতির হেনস্তা! প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো কলকাতায়

এম এম আব্দুর রহমান : দেশের প্রধান বিচারপতি লক্ষ্য করে শীর্ষ আদালতের অভ্যন্তরে এক আইনজীবীর জুতো ছোড়ার ঘটনায় প্রতিবাদে উত্তাল হলো রাজধানী কলকাতা। গত ৬ই অক্টোবর প্রধান বিচারপতি ড. বি আর গাভাইকে লক্ষ্য করে রাকেশ কিশোর নামে এক আইনজীবীর জুতো ছুড়েছিলেন। যা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক কালো অধ্যায়। গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ বিচারালয়ের পবিত্রতা ও মর্যাদা রক্ষার দাবিতে এই নজিরবিহীন আদালত অবমাননার প্রতিবাদে ১২ অক্টোবর রবিবার বিকেলে উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের আহ্বানে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এক বিশাল প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। এই…

আরও পড়ুন