কলকাতা 

মমতার পর সোনিয়া রাহুলের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী কথা হল?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে আজ বুধবার আবার বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন এর পরেই ওই বাড়িতেই রাহুলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। কংগ্রেস দলের দুই প্রবীণ নেতার সঙ্গে বৈঠকে অভিষেকের কি কথা হয়েছে সে কথা প্রকাশ্যে কোনো পক্ষ থেকে বলা না হলেও একটা জিনিস পরিষ্কার হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনে একসঙ্গে মিলে যাচ্ছে।

প্রশ্ন দেখা দিয়েছে, কংগ্রেসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। জানা গেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের থেকে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোট লড়াই করতে চাইছেন এবং সেখানে কংগ্রেসের সমর্থন জরুরি বলে মনে করা হচ্ছে।

বসিরহাট লোকসভা কেন্দ্রে মমতা প্রার্থী হলে কংগ্রেস যে তাকে সমর্থন করবে তা নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু কংগ্রেসের বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে সমর্থন করা আর তিনি কংগ্রেসের যোগ দিলে কংগ্রেসের নেত্রী হিসেবে সমর্থন করা দুটো আকাশ পাতাল তফাৎ হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় কে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস গুটিয়ে দিয়ে এবার কংগ্রেসে যোগ দিন। এ নিয়ে গতকাল সোনিয়ার সঙ্গে মমতার কথা হয়েছে। কংগ্রেসের বক্তব্য হল মমতা বন্দ্যোপাধ্যায় কে কংগ্রেসে নেওয়া হবে এবং তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে কিন্তু তার ভাইপোকে কি দেয়া হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কংগ্রেস দল নেয়নি। এই প্রেক্ষাপটে আজ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনিয়া রাহুলের সঙ্গে যে বৈঠক করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছেন।

কংগ্রেসের সূত্র থেকে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কে জাতীয় স্তরে ব্যবহার করবে কংগ্রেস দল। তাকে কংগ্রেসের সহ-সভাপতির পদ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস নেতৃত্ব খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলে যোগ দিলে তিনি কি পদ পাবেন তা দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে জানা গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ