প্রচ্ছদ 

তৃণমূলের সংসদীয় ঘরে আগামী সপ্তাহে ‘অপারেশন লোটাস’

শেয়ার করুন

রাজ্য বিধানসভার পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল ভাঙনের পর্ব শুরু হচ্ছে তৃণমূলের। ১২ জন সাংসদের দল ভাঙার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আরও জানা যাচ্ছে, এবার সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে। তাঁদের মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘনিষ্ঠদের মধ্যে রয়েছেন বলেই খবর। খুব শীঘ্রই সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। তাৎপর্যপূর্ণভাবে তার আগে, সম্ভবত আগামী সপ্তাহেই তৃণমূলের সংসদীয় ঘরে ‘অপারেশন লোটাস’।

বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। ঠিক একইভাবে দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা ১৮ বা ১৯। এই পর্বেই ১২ জন সাংসদের দল ভাঙা চূড়ান্ত হওয়ার পর আরও অন্তত ৬ জন তৃণমূল ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেই পর্ব আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হচ্ছে বলে খবর।

তবে সুরক্ষার স্বার্থে এখনই প্রত্যেকের নাম সামনে আনতে চাইছে না সেই নতুন ‘ব্লক’। মনে রাখতে হবে, শুধু লোকসভাতেই ‘অপারেশন লোটাস’ হচ্ছে এমনটা নয়, আগামিদিনে রাজ্যসভাতেও এই অপারেশন চলবে বলে খবর।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ