কলকাতা 

মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী পদ বাতিল হয়নি! সামাজিক মাধ্যমে প্রচার বনাম বাস্তবতা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সংবিধান মত সমস্ত ধর্মের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে তাদের বিবাহ পড়াশোনা এবং বিভিন্ন ক্ষেত্রে স্বতন্ত্রতার পরিচয় দিতে পারে। সেই মোতাবেক আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের বিবাহ নিবন্ধীকরণ করার জন্য মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী পদ রয়েছে। কয়েক শতাব্দী ধরে এই কাজীরা মুসলিম সম্প্রদায়ের বিবাহ ও তালাক পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু বর্তমানে বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পর নানা গুজব জল্পনা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে তেমন কিছু হচ্ছে না বলে জানা গেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লেখা ভাইরাল হয়েছে যে বাংলায় মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারর ও কাজী পদের স্বীকৃতি বাতিল হচ্ছে। কারণ এই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া য় প্রচারিত এই ধরনের খবর বেশ কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হওয়ায় পশ্চিমবাংলার মুসলিম ম্যারেজ রেজিস্টার আর ও কাজীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। এই অবস্থাই বাংলার জনরব বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে এই ধরনের গুজব বা জল্পনার উৎস।

জানা গেছে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটা প্রস্তাব পাঠানো হয়েছিল সেই প্রস্তাবে বলা হয়েছিল মুসলিম ম্যারেজ রেজিস্টার যারা আছেন তারা যেন অশোকস্তম্ভ তাদের সার্টিফিকেটে ব্যবহার করতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনামা দিতে। কাজী পদ বাতিল হবে এ ধরনের কোন নির্দেশ ছিল না। কিন্তু এই নির্দেশকেই ভুল ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্ত তৈরি করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগের সূত্র থেকে জানা যাচ্ছে কাজী পদ তুলে দেওয়ার কোন চিন্তাভাবনা এখনই সরকারের নেই।

এদিকে রাজ্যপালের কাছে অশোকস্তম্ভ ব্যবহার নিয়ে যে প্রস্তাব সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল তাতে রাজ্যপাল সম্মতি প্রদান করেছে। জানা যাচ্ছে এবার থেকে মুসলিম ম্যারেজ রেজিস্টারার ও কাজীরা বিবাহের নিবন্ধীকরণের যে শংসাপত্র প্রদান করবেন তাতে অশোক স্তম্ভ ব্যবহার করা যাবে না। আমরা এই খবরের সঙ্গে রাজ্যপালের সাম্প্রতিক নির্দেশ নামাটাও তুলে দিচ্ছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ