জেলা 

বিদ্বজ্জন সেমিনার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ চাকবেড়িয়া মকরমপুর ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ কনফারেন্স হলে উদ্ভুত বিবিধ ইস্যুতে বুদ্ধিজীবীদের উপস্থিতি তে একটা আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্নধার মুন্সি আবুল কাশেম সাহেবের ব্যবস্থাপনা,মাও মোজাফফর হোসেনের সভাপতিত্ব ও শিক্ষক আব্দুর রউফের (পাটুলি)অনবদ্য সঞ্চালনায় সমবেত গুনীজনরা আলোচ্য বিষয়ের উপর তথ্য পরিসংখ্যান দিয়ে বক্তব্য পেশ করেন।এককথায় গুণীদের চাঁদেরহাট।জাতি ধর্ম দল নির্বিশেষে এত বিদ্বজ্জনদের উপস্থিতি মঞ্চকে আকর্ষণীয় করে তোলে।সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত উদবোধনী বক্তব্যে উদ্ভুত বিবিধ সমস্যা পর্যালোচনা করেন।চীফ পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী সংখ্যালঘুদের আগামী দিনের পথচলার পলিসি নিয়ে একটা রূপরেখা উপস্থাপন করেন।প্রাক্তন ডি,আই /ডাইরেক্টর অফ এডুকেশন নজরুল হক সেপাই বলেন- প্রান্তিক ও সংখ্যা লঘু মানুষজন বর্তমানে নানান সমস্যা এবং বৈষম্যের শিকার হচ্ছে।বিশিষ্ট অতিথি ইমতিয়াজ মোল্লা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কি করনীয়, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।সহ সভাপতি এ কে এম গোলাম মুর্তজা এই মুহূর্তে সংগঠনের প্লান ও প্রোগ্রাম কি হবে তা ব্যাখ্যা করেন।রেভারেন্ড শ্যামল ঘড়ুই সকল ধর্মের মানুষের ও ধর্মস্থানের নিরাপত্তা নিয়ে দৃষ্টিপাত করেন।শিক্ষা রত্ন প্রাপক মাও মোফাক্কার হোসেন মল্লিক ভারতের স্বাধীনতার ইতিহাস উল্লেখ করে বলেন যে এদেশ হিন্দু মুসলিম শিখ ইসায়ী সবার।প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মোল্লা যুক্তিনির্ভর বক্তব্য পেশ করেন। বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান খুব আবেগ মথিত গলায় মুসলমানদের যন্ত্রণা ও বৈষম্য তুলে ধরে বলেন যে আগামী দিন আরও ভয়াবহ হতে চলেছে।

আজকের এই মহতী সেমিনারে উল্লেখযোগ্য উপস্থিতি- মঞ্জু ম্যাডাম,শিক্ষিকা আফিফা,সুপার:ইউসুফ মল্লিক, শিক্ষক সাবির হোসেন,মাও নুরুল ইসলাম,মাও আবুল কালাম, মাও আব্দুল্লাহ,শান্তনু মন্ডল,শিক্ষক রুহুল আমীন, সাংবাদিক জাইদুল হক,সমাজকর্মী আ:রহমান,মহিলা সমাজসেবী বিল্কিস বেগম, শিক্ষক আব্দুল অদুদ,রেজাউল ইসলাম প্রমুখ।সুন্দর পরিবেশে ব্যবস্থাপনা ও সমবেত জনদের আতিথেয়তার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিশু বিকাশ একাডেমি কর্নধার মাননীয় মুন্সি আবুল কাশেম সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তব্যরত মুন্সি আবুল কাশেম, মঞ্চে আছেন – সঞ্চালক আ: রউফ, মাও আনোয়ার কাসেমী, মোফাক্কার হোসেন, মোজাফফর হোসেন, নজরুল সিপাই, ইমতিয়াজ মোল্লা, শ্যামল ঘড়ুই, আ:রশিদ,জাহান আলী পুরকাইত, আনিসুর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ