কলকাতা 

গড়িয়া দেশ গৌরব পাঠাগারে মাসিক সাহিত্য বৈঠক

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব : সমাজে বাংলা সাহিত্য পাঠে অনিহা যখন দিকে দিকে দানা বেঁধেছে তখন বাঙালি নবীন প্রবীণদের পাঠাগার মুখি ও সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করতে আন্তরিক ভূমিকা নিয়েছে গড়িয়া দেশ গৌরব পাঠাগারের গ্রন্থাগারিক সহ কয়েকজন উৎসাহী ব্যক্তিবর্গ। প্রমাণ স্বরূপ তাঁরা প্রতি মাসে তৃতীয় শনিবার পাঠাগার কক্ষে গড়িয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলের কবি সাহিত্যিকদের উপস্থিতিতে নিবিড় সাহিত্য পাঠ ও আলাপ আলোচনার আয়োজন করে চলেছেন। পাঠাগারের পরিচালকমন্ডলীর এহেন সাধু উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা নিয়েছেন এতদাঞ্চলের সাহিত্য পত্রিকা ‘ত্রিনেত্রা’র সভাপতি, সম্পাদক ও সদস্যগণ।

সাহিত্য সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই উদ্দেশ্য কে সামনে রেখেই পাঠাগারের চলতি মাসের তৃতীয় শনিবারের বৈঠকটি সুচারুরূপে সম্পন্ন হয় গত ১৮ এপ্রিল ২০২৬ শনিবার সন্ধ্যায়। গান, কবিতা ও আন্তরিক আলোচনায় মুখর হয়ে হয়ে বৈঠকটি।

Advertisement

উপস্থিত সাহিত্য সংস্কৃতি অনুরাগীদের মধ্যে নববর্ষ কে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ এসো এসো…’ জনপ্রিয় রবীন্দ্র সংগীতটি বর্ণালী চৌধুরী ও মধুমিতা ভট্টাচার্য দ্বৈতকন্ঠে পরিবেশনের মধ্যে দিয়ে বৈঠকের শুভ সূচনা হয়। এরপর উক্ত পাঠাগার নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব সদ্য প্রয়াতা সান্ত্বনা মৈত্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও এক মিনিট নিরবতা পালন সহ স্মৃতি তর্পণ করেন প্রয়াতার আপনজন প্রশান্ত কুমার মৈত্র। স্বরচিত কবিতা ও অণুগল্প পাঠ, রবীন্দ্র কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীতে প্রাণবন্ত হয়ে ওঠে বৈঠক।

এদিনের বৈঠকে উদ্যোক্তাদের আহ্বানে‌ উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সিরাজুল ইসলাম ঢালী, কথাশিল্পী সেখ আব্দুল মান্নান, বিশিষ্ট কবি সুভাষ চন্দ্র ঘোষ, ত্রিনেত্রা পত্রিকার সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, কবি সমর চন্দ্র ব্যানার্জী, সংগীত শিল্পী সৃজনী দে, মলয় মিশ্র, বাচিক শিল্পী কোয়েনা সেন, শিশু শিল্পী আদৃকা দে, প্রমুখ।

মনোমুগ্ধকর সাহিত্য বৈঠকটির সভাপতিত্ব ও পরিচালনা করেন কবি প্রিয়াঙশু রায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ