জুম্মার নামাজ চলাকালীন সময়ে পাকিস্তানের এক মাদ্রাসায় বোমা বিস্ফোরণ মৃত কমপক্ষে পাঁচ
বাংলার জনরব ডেস্ক : শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় পাকিস্তানের এক মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে অন্তত পাঁচজন আহত হয়েছে বহু বলে খবর পাওয়া গেছে।ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশবাহিনী, দমকল ও উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খট্টক জেলায়। এদিন দুপুরে জুম্মার নমাজের সময় সেখানকার একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৫ জন। আহত কমপক্ষে ২০ জন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই হামলার নেপথ্যে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। বিবৃতি দিয়ে তিনি বলেন, “কাপুরুষের মতো এই জঘন্য ঘটনা রেয়াত করা হবে না। এই সন্ত্রাসবাদের যোগ্য জবাব দেব আমরা।” প্রসঙ্গত, কয়েকদিন আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বড়সড় সন্ত্রাস দমন অভিযান চালায় পাক সেনা। তল্লাশি চালিয়ে ৩০ জন জঙ্গিকে হত্যা করে ফৌজ। প্রাথমিকভাবে জানা যায়, মৃত জঙ্গিরা তেহরিক-ই তালিবান (টিটিপি) পাকিস্তান সংগঠনের সদস্য। ফলে এই হামলায় টিটিপি-র হাত উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। বিবৃতি দিয়ে তিনি বলেন, “কাপুরুষের মতো এই জঘন্য ঘটনা রেয়াত করা হবে না। এই সন্ত্রাসবাদের যোগ্য জবাব দেব আমরা।” প্রসঙ্গত, কয়েকদিন আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বড়সড় সন্ত্রাস দমন অভিযান চালায় পাক সেনা। তল্লাশি চালিয়ে ৩০ জন জঙ্গিকে হত্যা করে ফৌজ। প্রাথমিকভাবে জানা যায়, মৃত জঙ্গিরা তেহরিক-ই তালিবান (টিটিপি) পাকিস্তান সংগঠনের সদস্য। ফলে এই হামলায় টিটিপি-র হাত উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

