জেলা 

পদ্মশ্রী সম্মান পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কেন কার্তিক মহারাজ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পদ্মশ্রী পেলেন মুর্শিদাবাদ এর ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্তিক মহারাজ কে বেলডাঙায় অশান্তির জন্য দায়ী করেছিলেন। কিন্তু কি এমন কারণ ঘটলো যে ভারতের অন্যতম সেরা পুরস্কার পদ্মশ্রী তাকে প্রদান করা হলো তা নিয়ে ইতিমধ্যে সংখ্যালঘু মহলে চর্চা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কার্তিক মহারাজ যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারের জন্য সুপারিশ করতে হয় রাজ্য সরকারকে সেই সুপারিশ রাজ্য সরকার করেছিল নাকি সরাসরি মোদি সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন।

যদিও এই সম্মান পাওয়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জানিয়েছেন প্রখ্যাত সন্ন্যাসী কার্তিক মহারাজ।

Advertisement

বাংলা থেকে এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ৯ জন। তার মধ্যে একজন হলেন এই সন্ন্যাসী। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার কথা স্মরণ করে বলেন, ‘আমি বাংলার সরকার এবং রাজ্যের শাসক দলকে ধন্যবাদ জানাই। আমার এবং আমার কাজের বিষয়ে তাদের সমালোচনা আমার প্রচেষ্টাকে দেশব্যাপী পরিচিতি পেতে সাহায্য করেছে। তাদের সমালোচনা আমাকে বিখ্যাত করেছে। আগে, আমি কেবল মুর্শিদাবাদে পরিচিত ছিলাম। কিন্তু এখন আমি দেশব্যাপী পরিচিত।’ তিনি আরও বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনে আমার কাজ নিয়ে জানতে শুরু করে। এখন সবাই জানে আমার কাজ এবং স্বামীজি কে। এর জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

কেন্দ্রকেও ধন্যবাদ জানান মহারাজ। উল্লেখ্য, মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার সম্পাদক কার্তিক মহারাজকে কল্যাণমূলক কাজের জন্য পদ্ম পুরস্কার দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মহারাজের কথায়, ‘যারা গেরুয়া পোশাক পরেন তারা পুরস্কার বা প্রশংসা চান না। আমাদের সংস্থা ভারত সেবাশ্রম সংঘ, আমাদের হাসপাতাল এবং স্কুল এই স্বীকৃতি থেকে অনেক উপকৃত হবে। হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা পায়। এই পুরস্কার এই সমস্ত প্রচেষ্টার জন্য একটি প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলায় স্বামী বিবেকানন্দ জনগণের সেবা করার মিশন শুরু করেছিলেন। আমরা সেই উত্তরাধিকার চালিয়ে যাচ্ছি।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ