কলকাতা 

স্বাস্থ্য ভবনের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনা ব্যর্থ এখনই কাজে ফিরছেন না চিকিৎসকরা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠক ব্যর্থ হয়েছে অতএব টানা দুই সপ্তাহ পরেও সরকারি হাসপাতালে কর্মবিরতি চলবে বলে জানা গেছে। উল্লেখ্য আর জি কর হাসপাতালে তরুনী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার সুবিচারের দাবিতে দু সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। সুপ্রিম কোর্ট দুবার কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানানোর পরেও কোনভাবেই তা কার্যকর হচ্ছে না। স্পষ্ট বলা হচ্ছে যে সুবিচার না পেলে কোনভাবেই কাজে যোগ দেবে না জুনিয়র চিকিৎসকরা।

শনিবার স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকেও গলল না বরফ। সূত্রের খবর, এবারও তাঁরা কর্মবিরতি প্রত্যাহারে নারাজ।

Advertisement

আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। দায়িত্ব পাওয়ার পর থেকে কতটা অগ্রগতি হল, তা জানতে শুক্রবার আন্দোলনরত চিকিৎসকরা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। কিন্তু তাদের তরফে কোনও সদুত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়েই তাঁরা জানিয়েছিলেন, এখনই কর্মবিরতি তুলছেন না তাঁরা। যদিও স্বাস্থ্যভবনের কর্তারা বার বার আবেদন করেছেন, কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে। তাতে নারাজ জুনিয়র চিকিৎসকরা।

শনিবার সেই জট কাটাতে স্বাস্থ্যভবনেই বৈঠকে ডাকা হয়েছি জুনিয়র চিকিৎসকদের। কিন্তু সেই বৈঠকেও কাটল না জট। আন্দোলনকারীদের দাবি, কে খুনি, মোটিভ কী ছিল, আরও কারা জড়িত – এসব মৌলিক প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে সূত্রের খবর, সন্ধের পর বেসরকারি হাসপাতালগুলির তরফে বৈঠকে বসা হবে। চার হাসপাতালের কর্তৃপক্ষ আলোচনায় যোগ দেবে। সেখানে কোনও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করতে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ