দেশ 

সংসদে আদানি আম্বানি মন্তব্যের জেরে! রাহুলের বাড়িতে ইডি হানার পরিকল্পনা মোদি সরকারের! রাহুল গ্রেফতার হলে সংকট বাড়বে বিজেপি ও মোদির

শেয়ার করুন

সেখ ইবাদুল ইসলাম: রাহুল গান্ধীর বাড়িতে যেকোনো সময় ইডি হানা দিতে পারে বলে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন সংসদে দাঁড়িয়ে চক্রব্যূহ মন্তব্যটি করার জন্য তার বাড়িতে ইডি রেড করতে পারেন এবং এ খবর তাকে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে গোপনে জানানো হয়েছে।

রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে গভীর রাতে লিখেছেন,“স্পষ্টতই দু’জন আমার চক্রব্যূহ মন্তব্য পছন্দ করেননি। ইডির ভিতরের লোকেরা আমায় বললেন, একটি তল্লাশি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।”

Advertisement

বৃহস্পতিবার দিনগত রাত ০ ১:৫২ মিনিটে রাহুল গান্ধী এই টুইট করার পর তার দ্রুত ভাইরাল হতে শুরু করে। রাহুলের বাড়িতে ইডি হানা দিতে পারে এই খবরে সমগ্র দেশ জুড়ে বিরোধী শিবিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। রাহুল গান্ধীকে সম্ভবত গ্রেফতার করারও পরিকল্পনা নিতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ, সংসদে দাঁড়িয়ে যে ভাষায় নরেন্দ্র মোদি অমিত শাহ ের আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী তাতে সরকার পক্ষকে অস্বস্তিতে পড়তে হচ্ছে বারবার। এরই মাঝে রাহুল গান্ধী যদি এমএসপি নিয়ে প্রাইভেট বিল সংসদে পেশ করে ফেলে তাহলে তার সুদূরপ্রসারী ফল হতে পারে, অতএব রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য সব রকম পরিকল্পনা নিতে চলেছে মোদি সরকার। তবে রাহুল গান্ধীকে গ্রেফতার করা হলে তার সুদূরপ্রসারী ফল যে খুব হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। সেক্ষেত্রে মোদি সরকার এবং বিজেপির বিপদ যে বাড়বে, তা নিয়েও কোন সন্দেহে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ