দেশ 

ভয়াবহ দুর্ঘটনা অসমে, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১৪, আহত ২৭

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অসমে ৪৫ জন যাত্রীবাহী একটি বাস রাজ্যের দেরগাঁওয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ২৭।

জানা যাচ্ছে, বাসটি পিকনিকের উদ্দেশে বালিজান থেকে আঠখেলিয়ায় যাচ্ছিল। ভোর পাঁচটা নাগাদ আচমকাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের সকলেরই চোট গুরুতর বলে মনে করা হচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৩টে নাগাদ রওনা হয় বাসটি। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল সেটি। আচমকাই এক কয়লা বোঝাই ট্রাক সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। আর তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ