খেলা 

কোন বল না খেলেই আউট শ্রীলংকার ব্যাটসম্যান, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের এই বিতর্কিত ঘটনার নেপথ্য কাহিনীটি জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নির্ধারিত সময়ের মধ্যে স্ট্রাইক না নেওয়ার ফলে শ্রীলংকার এক ক্রিকেটারকে কোন বল না খেলেও আউট হয়ে যেতে হলো। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। আম্পায়ারের এই সিদ্ধান্ত কে ঘিরে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে,শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটে এই ঘটনা। সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পরে খেলতে নামেন ম্যাথেউজ। কিন্তু তিনি স্ট্রাইক নেওয়ার আগেই মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেন শাকিবেরা। তাঁদের দাবি ছিল, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। তা-ও ম্যাথেউজ স্ট্রাইক নেননি।

বাংলাদেশের আবেদনের পরে অনেক ক্ষণ ম্যাথেউজ, শাকিব ও আম্পায়ারদের মধ্যে আলোচনা হয়। তার পর আম্পায়ার ম্যাথেউজকে জানান যে ক্রিকেটের নিয়মের মধ্যে তিনি আউট। সেই কারণে মাঠ ছাড়তে হয় ম্যাথেউজকে। ফেরার সময় বোঝা যাচ্ছিল, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ