কর ফাঁকি দেওয়ার অভিযোগে দেশজুড়ে প্রসাধনী সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজের দফতরে আয়কর হানা
বাংলার জনরব ডেস্ক : কর ফাঁকি দেয়ার অভিযোগে প্রসাধনী সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ দফতর কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের অফিসে তল্লাশি চালানো আয়কর দফতর।সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে। ২০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যার ধাক্কায় ৩ শতাংশ শেয়ার পড়ল লাক্সের।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার লাক্সের সদর দফতরে হানা দেয় আয়কর দপ্তর। এছাড়াও দেশের বিভিন্ন শহরে সংস্থার নানা অফিসে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি।

সংস্থার তরফে এই তল্লাশির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে সংস্থার তরফে জানানো হচ্ছে, তারা পূর্ণ সহযোগিতা করছে। এর ধাক্কায় রাতারাতি ৩ শতাংশ শেয়ার পড়ে গিয়েছে লাক্সের। সংস্থার মোট লাভ ৫৭ শতাংশ কমে ৪৪ কোটিতে পৌঁছেছে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসেবে।

