দেশ 

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতির ইস্তফা, যোগ দিতে পারেন বিজেপিতে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস তৃণমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছেন । এমনকি প্রাথমিক সদস্য পদক ত্যাগ করেছেন। শোনা যাচ্ছে তিনি সম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন। তিনি গত বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন।

তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো দু’টি বাক্যের পদত্যাগপত্রে পীযূষ লিখেছেন, ‘‘আমাকে ত্রিপুরা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’’

Advertisement

কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ মঙ্গলবার পীযূষের দলত্যাগ প্রসঙ্গে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জনপ্রিয় নেত্রী। কিন্তু কোনও আঞ্চলিক দলের পক্ষে ত্রিপুরায় বিজেপির মোকাবিলা করা সম্ভব নয়।’’

এর আগে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সুবল ভৌমিক তিনি বিজেপিতে যোগ দেন এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে পীযূষ কান্তি বিশ্বাসকে তৃণমূলে আনেন এবং প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বসান। সেই পীযূষ কান্তি বিশ্বাস এখন দল ত্যাগ করে বিজেপিতে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। ত্রিপুরায় জনশ্রুতি আছে কংগ্রেস থেকে তৃণমূলের যারা যোগ দিচ্ছেন


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ