আইএসএফের নিখোঁজ জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুনসহ তিন জনকে গ্রেফতার করলো পুলিশ কেন জানেন?
বাংলার জনরব ডেস্ক : ভোট গণনার রাত থেকে নিখোঁজ থাকা আইএসএফের জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুন এবং তার স্বামীর সহ তিনজনকে গ্রেফতার করলো পুলিশ। কয়েকদিন আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন তাদের জেলা পরিষদের জয়ী প্রার্থী জাহানারা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জয়ী প্রার্থীকে জোর করে হারানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন নওশাদ সিদ্দিকী।
নিখোঁজ জাহানারা খাতুনের জন্য বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন একমাত্র ধর্মনিরপেক্ষ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু আজ জাহানারা খাতুনসহ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ । গ্রেফতারের কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে ভোট গণনার দিন ১১ই জুলাই অশান্তির সৃষ্টির জন্যই এদেরকে গ্রেফতার করা হয়েছে।

আইএসএফের অভিযোগ ছিল, পুলিশের গুলিতেই মৃ্ত্যু হয়েছে তাঁদের তিন সমর্থকের। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন জেলা পরিষদের আইএসএফ প্রার্থী জাহানারা বিবি। একাধিকবার ভাঙড়ের বিধায়ককে দেখা গিয়েছে জাহানারা বিবিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে।
এই পরিস্থিতিতে সোমবার সকালে দমদম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হল জাহানারা খাতুন, তাঁর স্বামী করিমুল মোল্লা-সহ মোট ৩ জনকে। অভিযোগ, গণনার রাতে ভাঙড়ে অশান্তি ও খুনে যোগ ছিল ধৃতদের। সেই কারণেই গা ঢাকা দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।

