জেলা 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল দিশা অ্যাকাডেমি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিশা অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের জয়জয়কার। বিগত কয়েক বছরের ন্যায় এ বছর ও দিশা অ্যাকাডেমির পক্ষ হইতে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন করা হইল দিশা কর্তৃপক্ষের পরিচালনায়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিশা একাডেমি তথা বীরশিবপুর শিক্ষা নিকেতন হাই স্কুল এ প্রথম স্থান অধিকার করেছে সুলেখা সামন্ত ,প্রাপ্ত নাম্বার ৪৪০ এছাড়াও হাফিজা খাতুন প্রাপ্ত নাম্বার ৪২৮ এবং আফরিনা খাতুন প্রাপ্ত নাম্বার ৪০৩ ও আরো অন্যান্যদের মধ্যে সুমাইয়া খাতুন শরিফা খাতুন ও মনীষা খাতুন কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হইয়াছে।

অ্যাকাডেমির প্রিন্সিপাল সেখ মনজুর আলমের তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, তিনি সকল কৃতি ছাত্র-ছাত্রীদের মানপত্র ও সংবর্ধনা পদক তুলে দেন এবং সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি ছিলেন অ্যাকাডেমির সভাপতি তথা CRPF জওয়ান কামাল হাসান মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক সেখ আইয়ুব আলি , সমাজসেবী সাদ্দাম হোসেন, উলুবেড়িয়া আদালতের বিশিষ্ট আইনজীবী মনজুর এলাহী এবং অ্যাক্যাডেমির সমস্ত শিক্ষক-শিক্ষিকা মন্ডলের গৌরবময় উপস্থিতিতে এবং তাদের মূল্যবান ভাষণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ