সমাপ্তি হল বসিরহাট দরবার শরীফে বাৎসরিক ঈসালে সওয়াব
ইসরাফিল বৈদ্য, বসিরহাট : প্রতি বছরের ন্যায় এবারও লক্ষাধিক লোকের সমাগমে শেষ হলো বসিরহাট দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াব। ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার ও যুগ সংস্কারক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছে বসিরহাট দরবার শরীফের পীর আল্লামা রুহুল আমিন সাহেব। ভারতে ইসলাম ধর্মে প্রধান তীর্থভূমি আজমীর শরীফ পরবর্তী ফুরফুরা দরবার শরীফের মতাদর্শে পরিচালিত বসিরহাট সহ বাংলার নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে সাহ-সুফিদের মাজার শরীফ।

ভক্ত মুরিদদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই সমস্ত ধর্মীয় স্থান গুলো।প্রতি বছর বাংলা বছরের ১৩,১৪ ও ১৫ ফাল্গুন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা উপস্থিত হয় বসিরহাট মাওলানা বাগ দরবারে। শেষ দিন বাংলার খ্যাতনামা আলেম-ওলামাদের বক্তব্যে ধ্বনিত হয় শান্তি,সম্প্রীতির বার্তা। বর্তমান সময়ে দেশে যে চরম অরজগতা সৃষ্টি হয়েছে তার জন্য উপস্থিত ইসলামদরদী ভাই বোনেদের আরো বেশি ধৈর্যশীল ও শান্তিপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয় দরবার শরীফের পক্ষ থেকে। ইসলাম ধর্ম অহিংস ও শান্তিপূর্ণের যে বাণী হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্ববাসীর জন্য দিয়ে গেছেন তাকে বর্তমান যুগে পরিচালনা করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে বক্তাদের কন্ঠে ধ্বনিত হয়।


দেশ বিদেশের বিখ্যাত আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ওমর সিদ্দিকী,বাংলাদেশী বক্তা কপিলুদ্দিন,আবুবক্কার সাহেব, বসিরহাট দরবার শরীফের শরিফুল আমিন, মনিরুল আমিন, নূরুল আমিন,সিরাজুল আমিন,খোবায়ের আমিন,সাহাদ বিন আমিন প্রমুখ।বক্তব্য রাখেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা কর্মাধ্যক্ষ উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদ আলহাজ্ব একেএম ফারহাদ উপস্থিত ভক্ত মুরিদানদের সম্প্রীতির বার্তা বজায় রেখে সকলের পারস্পারিক সহযোগিতায় দেশ ও জাতির উন্নতি কামনা করে।

