দেশ 

শিবসেনা এখন একনাথ শিণ্ডের, প্রতীক ও নাম দুই খোয়ালেন উদ্ধব ঠাকরে

শেয়ার করুন

শিবসেনা আর উদ্ধব ঠাকরের নয়। বালা সাহেব ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনা এখন একনাথ শিণ্ডের দখলে। বাবা যে রাজনৈতিক দলের জন্ম দিয়েছিলেন সেই রাজনৈতিক দলেরই কর্তৃত্ব হারালেন পুত্র উদ্ধব ঠাকরে।

শিবসেনার নাম এবং তিরধনুক প্রতীক কারা ব্যবহার করতে পারবে, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই টানাটানি চলছিল শিবসেনার দুই অংশের মধ্যে। এ ব্যাপারে প্রতিষ্ঠাতা বালাসাহেবের পুত্র উদ্ধব এবং বিদ্রোহী শিবসেনা নেতা একনাথের মধ্যে লড়াই চলছিল। সিদ্ধান্ত ছিল নির্বাচন কমিশনের হাতে। শুক্রবার সেই সিদ্ধান্তই ঘোষণা করল কমিশন ।

নির্বাচন কমিশন তাদের চূড়ান্ত নির্দেশে জানিয়েছে, শিবসেনা নাম এবং প্রতীক এতদিন দলের যে অংশের অধীনে ছিল, সেই দলটি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত। দলের এই অংশের পদাধিকারীদের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হয়নি। বরং এঁরা কিছুটা সংরক্ষণের ভিত্তিতে দলে স্থান পেয়েছেন এবং পদ পেয়েছেন। কমিশনের মন্তব্য, ‘‘রাজনৈতিক দলগুলির সম্পর্কে ভারতীয় সংবিধান বলে, যে কোনও রাজনৈতিক দলেই পদাধিকারীদের নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া উচিত।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ