কলকাতা 

বহরমপুরে ৪২তম বার্ষিক মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টোডিয়ামে , মুর্শিদাবাদ জেলা প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, শিশু শিক্ষাকেন্দ্র ও মাদ্রাসা (প্রাথমিক বিভাগ)সহ সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পড়ুয়াদের নিয়ে ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়।

উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান। উপস্থিত ছিলেন সদস্যা, মন্ত্রী প্রতিনিধি শাওনী সিংহ রায়, প্রাক্তন সাংসদ তথা বর্তমান ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, সভাধিপতি সামসুজ্জোহা, বিধায়ক আশিষ মার্জিত প্রমুখ।ব্যান্ড বাজিয়ে মার্চ করে, মশাল জ্বালিয়ে, শপথ পাঠ করে, জাতীয় সংগীত পরিবেশন করে ,বেলুন ও পায়রা উড়িয়ে উক্ত খেলার উদ্বোধন করা হয়।

রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান বলেন, খেলাধুলা শিক্ষার একটি অঙ্গ বলে আমি মনে করি। তিনি আরও বলেন আমি আশাবাদী এই শিশুরা একদিন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে।আমাদের রাজ্য সরকার শিক্ষার উন্নয়ন করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার মানকে উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ শ্রী আশিষ মার্জিত।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ