হোটেলে নিয়ে গিয়ে কলেজ পড়ুয়াকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে শুরু পুলিশী তদন্ত
বাংলার জনরব ডেস্ক : হোটেলে নিয়ে গিয়ে এক কলেজ পড়ুয়াকে ধর্ষণ করার অভিযোগ উঠল তৃণমূলের এক ছাত্র নেতার বিরুদ্ধে। ধর্ষণের পর ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয় বিষয়টি কাউকে জানালে ফল ভালো হবে। এমনকি আপত্তি কর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। জানা গেছে,ওই ছাত্র নেতা কাঁথিতে থাকেন। মেয়েটির বাড়িও কাঁথিতেও থাকেন।
এই ঘটনায় ইতিমধ্যেই ওই নেতার বিরুদ্ধে কাঁথি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কলেজপড়ুয়ার মা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রতিটি বিষয় তদন্ত করে দেখছি।’’
কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, প্রলোভন দেখিয়ে মেয়েকে দিঘায় হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আনলে মিলেছে আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি। লাগাতার তা চলতে থাকায় মানসিক ভাবে বিধ্বস্ত মেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন বলেন দাবি পরিবারের। ছাত্রীর বাবা বলেন, ‘‘দিঘার হোটেলে নিয়ে গিয়ে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তী কালে আমার মেয়ে আত্মহত্যারও চেষ্টা করে। অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই।’’ স্থানীয় সূত্রেও দাবি, অভিযুক্ত ছাত্রনেতা কাঁথি শহরে তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন।

