স্বামীজীর শিক্ষা ভাবনা নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যুব দিবসে বক্তব্য রাখলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাবর আলী
বিশেষ প্রতিবেদন: স্বামী বিবেকানন্দের জন্মতিথি উদযাপন এবং স্বামীজীর বাণী সর্বজনীন করার বিষয়ে তাঁর আদর্শে উদ্বুদ্ধ প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক কদম এগিয়ে তা প্রত্যক্ষ করা গেলো রামকৃষ্ণ মিশন (নরেন্দ্রপুর)এর নিপুণ আয়োজন দেখে।
জাতীয় পর্যায়ে যুব দিবস ঘোষণা করার পর ছাত্র-ছাত্রীদের মাঝে তাঁর আদর্শের বার্তা পৌঁছে দিতে সমাজের সমস্ত স্তরের প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখছে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এদিন যুব সমাজকে উদ্বুদ্ধ করতে উপস্থিত করেছিলো আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত বিশিষ্ট শিক্ষাবিদ বাবর আলীকে। স্বামীজীর আদর্শের উপর আলোকপাতের সমান্তরালে তিনি শিক্ষার গুরুত্ব, আদর্শবান হওয়ার আবশ্যকতার বিষয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন।
মনোজ্ঞ অনুষ্ঠানে কলকাতা দক্ষিণ শহরতলীর প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলো।
অনুষ্ঠানের তদারকিতে প্রতিষ্ঠানের স্বামীজীদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং পারফরমেন্স দৃষ্টিনন্দন ছিলো। মিশনের বিশিষ্ট শিক্ষক বনমালী মন্ডলের একান্ত তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া অনুষ্ঠান উপস্থিত মানুষদের মুগ্ধ করেছে।

