কলকাতা 

হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাস বয়কট মঙ্গল বারেও অব্যাহত, এজলাসে ঢুকতে কাউকে বাধা দেওয়া যাবে না আদালতের ওসিকে নির্দেশ বিচারপতি মান্থারের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :গত কাল সোমবারের মতোই মঙ্গলবার সকালেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দিয়েছিলেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ। বেলা বাড়লে অভিযোগ ওঠে, এই আইনজীবীরা অন্য আইনজীবীদেরও ঢুকতে দিচ্ছেন না বিচারপতি মান্থার এজলাসে। বিষয়টি কানে আসতেই নিজের কক্ষের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি বলেন, তাঁর এজলাসে ঢুকতে যাতে কেউ বাধা না পান, তার ব্যবস্থা করতে হবে।

বিচারপতি মান্থার বিরুদ্ধে সোমবার থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হাই কোর্টের আইনজীবীদের একাংশ। এমনকি, বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টারও পড়ে। যার বক্তব্য ছিল, ‘‘ বিচারপতি রাজাশেখর মান্থা আদতে বিচারের নামে কলঙ্ক’’। মঙ্গলবার বেলায় হাই কোর্টের ওসিকে তলব করেন তিনি। নির্দেশ দেন তাঁর কক্ষে এবং এজলাসের বাইরে যেন পুলিশি প্রহরা আরও বাড়ানো হয়। কারণ বিচারপতি চান না, তাঁর এজলাসে বিচার চাইতে আসা কাউকে ঢুকতে বাধা দেওয়া হোক। হাই কোর্ট সূত্রে খবর, মঙ্গলবার সকালে এক আইনজীবী, বিচারপতি মান্থার এজলাসে প্রবেশ করার সময় তাকে বাধা দেওয়া হয়। তার পরেই বিচারপতি হাই কোর্টের ওসিকে ডেকে বলেন, ‘‘প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বারান। কিন্তু কেউ এজলাসে ঢুকতে চাইলে যেন তাকে বাধা না দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বিচারপতির বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভকে আদালত অবমাননা বলে দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ আইনজীবীদের একাংশ। তার জবাবে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘বারের কি কোনও দায়িত্ব নেই? দেশের প্রাচীনতম এই হাই কোর্টের একটা ঐতিহ্য রয়েছে। বারের কি উচিত ছিল না, এ ব্যাপারে দায়িত্ব নেওয়া।’’

এজলাসে ঢুকতে আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ কলকাতা হাই কোর্টের ওসিকে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর নির্দেশ, প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বারান। কেউ এজলাসে ঢুকতে চাইলে বাঁধা দেওয়া না হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ