সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হাড়োয়ার রক্তদান শিবিরের উদ্বোধন করে বললেন কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একান্ত কাম্য বললেন কর্মাধ্যক্ষ একেএম ফরহাদ। উল্লেখ্য রবিবার উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার গলাশিয়াতে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, বস্ত্রসামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বলাবাহুল্য সামাজিক কর্মসূচির মধ্যে মানুষদের পরিষেবা প্রদান করায় জনপ্রতিনিধিদের যে কাজ হয়ে থাকে তাই
নিয়মিতভাবে পালন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের।
পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার সমাজ সংস্কৃতিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তার জন্যই যত্রতত্র সামাজিক কর্মসূচি পালিত হতে দেখা যাচ্ছে।

উক্ত সামাজিক কর্মকাণ্ডে উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ,শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর কথায়, গলাশিয়ার তরুণ তুর্কি ছেলেদের আন্তরিক প্রচেষ্টায় রক্তদান বস্ত্র সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা যে কর্মসূচি গৃহীত হয়েছে তা অনবদ্য। আমরা আশা করব ৩৬৫ দিন মানুষের পাশে থেকে এই সংগঠন কাজ করে যাবে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বস্তাও তিনি করেন।

বাংলার সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের হৃদস্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং সমাজ সংস্কৃতি অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে তার ফলেই আজ সর্বত্র সামাজিক কর্মসূচি গৃহীত হচ্ছে বলে তিনি জানান।উক্ত সামাজিক কর্মসূচি রূপায়নে মুখ্য ভূমিকা গ্রহণ করে সেখ রাহানাতুল্লাহ,আলি হোসেন, মহিউদ্দিন, রঞ্জিত কুমার মন্ডল,রাজীব বন্দ্যোপাধ্যায়,হামিদুল,রোমজান,সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

