সমবায় সমিতির নির্বাচনেও চলল গুলি ! চাঁদপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তাল মুর্শিদাবাদের নওদা
বাংলার জনরব ডেস্ক : নানা দুর্নীতির জেরে শাসক তৃণমূল দল প্রচন্ড চাপের মধ্যে রয়েছে এই চার থেকে বেরিয়ে আসার জন্য যেনতেনও প্রকরণে যে কোন ভোটে জিততে চাইছে। তাই দেখা গেল মুর্শিদাবাদের সামান্য সমবায় সমিতির নির্বাচনে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আজ মুর্শিদাবাদের নওদার চাঁদপুর সমবায় সমিতির ভোটে গুলি চলার অভিযোগ। পাটিকাবাড়ি হাই স্কুলে তীব্র উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান তথা সংসদ আবু তাহের খান গুলি চলার কথা অস্বীকার করেছেন। আবু তাহের বলেন, ‘‘বোমাবাজি কিংবা গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। সকালের দিকে উত্তেজনা তৈরি হয়েছিল ঠিকই। এখন শান্তিপূর্ণ ভোট চলছে।’’ মুর্শিদাবাদে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘বিরোধী দলের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভোটারদের ভয় দেখানো হয়েছে। পুলিশ নির্বিকার। বোমা, গুলির ছবি তো সংবাদমাধ্যমের ক্যামেরাতেই উঠেছে। সেই ছবি তুলতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন।’’
নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতিতে মোট আসন ৯টি। এক দিকে তৃণমূল। বিপক্ষে সিপিএম, আরএসপি এবং কংগ্রেসের মহাজোট। পাটিকাবাড়ি হাইস্কুলে ৯৮১ জন ভোটার রয়েছেন। লড়াইয়ে আছেন ১৯ জন প্রার্থী।

