পাঁচলা ব্লকের চড়া পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন
বিশেষ প্রতিনিধি: পাঁচলা ব্লকের চড়া পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো অঞ্চল কর্মী সম্মেলন । পাঁচলা মধ্য পাড়ায় এই কর্মী সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পাঁচলার জনপ্রিয় বিধায়ক গুলশান মল্লিক । সভার উদ্বোধন করে তিনি বলেন, মানুষের পাশে ও মানুষের সাথে দিন রাত্রি আমরা দিদির নির্দেশে ছিলাম আছি এবং থাকব ।তিনি কর্মীদের বিবাদ হিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের কর্মসূচি বাস্তবায়ন করতে সজাগ ও সচেতন হতে পরামর্শ দেন । অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আশরাফ সাহেবের যোগ্য নেতৃত্বের প্রশংসা করে তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেকটা বুথের কর্মীদের সজাগ থাকতে আহবান জানান ।
তিনি আরও বলেন মানুষকে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত ও বিপথে চালিত না করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে কর্মীদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন না বন্ধ হয় সেজন্য আমাদের সচেতন থাকতে প্রত্যেকটা নাগরিককে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রশান্ত বেজ , শেখ মেহবুব আলম হীরা,শেখ আলাকাস বাবু , অঞ্চল প্রধান হেমন্ত রায় ,উপ প্রধান মনিরুজ্জামান মোল্লা ,সহ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ও অঞ্চল সদস্যবৃন্দ । এদিনের সভায় অঞ্চলের সাধারণ তৃণমূল কর্মীদের ভিড় ছিল উল্লেখ যোগ্য ।

