বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কবিতা : জেগে আছো / কাজী দিলরুবা রহমান
জেগে আছো

কাজী দিলরুবা রহমান
হে আমার দেশের স্থপতি
তুমি জেগে আজো বাংলার
ঘরে ঘরে সাড়ে ষোল কোটি
যুবা বৃদ্ধ রমনীর হ্রদ মাঝারে।
হে পিতা বাঙালীর জনক তুমি
বেঁচে আছো পূর্ণিমার জ্যোস্নায়,
বসন্তে নির্মলেন্দু গুণের কবিতায়
একটি গোলাপ হয়ে।

হে সমগ্র বাঙালি জাতির বন্ধু
তুমি আরো একবার হুঙ্কার হয়ে
এসো রেসকোর্সে
ময়দানে হাতে হাতে তুলে দাও
লাল সবুজের পতাকা জনগনে।
হে শিক্ষাগুরু দেশকে ও দেশের
মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার
যে মহিমায় তুমি নিজেকে করেছো
মহৎ এদেশের মানুষকে সেই শিক্ষায়
আরো একবার শিক্ষিত করো।

হে মহিম পৃথিবীর পথে পথে অঙ্কিত
হবে একদিন তোমার প্রতিকৃতি,
হাজার গোলাপ সুভাষ ছড়াবে
কৃষ্ণ চূড়া, রাধাচূড়া লাল ছড়াবে
ডালে ডালে,’আবার আসিবো ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়
জীবনানন্দের কবিতায় ফিরে
আসবে বারে বারে’।
কবি দিলরুবা রহমান বাংলাদেশের বিশিষ্ট কবি ও সমাজসেবী।

