দেশ 

স্ত্রীকে জোর করে বন্ধুদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করতেন স্বামী, পুলিশে অভিযোগ দায়ের পর গ্রেফতার যুবক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দুজনেই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। ২০১১ সালের এপ্রিল মাসে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু কিছুদিন পর স্ত্রীকে বন্ধুদের সঙ্গে জোর করে সহবাসের বাধ্য করা হতে থাকে। স্ত্রী বন্ধুদের সঙ্গে যৌন মিলনে আগ্রহ প্রকাশ না করায় তার উপরে অত্যাচার করা হতো বলে অভিযোগ। জোর করে বন্ধুদের সঙ্গে যৌন মিলন করানোর পর সেই ছবি তুলে রেখে পরে স্ত্রীকে ব্ল্যাকমেইল করতেন স্বামী।

স্বামীর বিরুদ্ধে সম্প্রতি থানায় এই অভিযোগ দায়ের করেছেন ৩৪ বছর বয়সি এক মহিলা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর সাম্পিগেহাল্লি এলাকায়।মহিলার অভিযোগ, স্বামীর বন্ধুদের সঙ্গে তাঁকে যৌনমিলন করতে ‘বাধ্য’ করা হত। এই প্রস্তাবে রাজি না হলে তাঁর উপর অত্যাচার চালানো হত বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন মহিলা। কিন্তু এ কথা বলায় মহিলাকে তাঁর স্বামী হুমকি দেন বলে অভিযোগ। পরপুরুষের সঙ্গে স্ত্রীর যৌনমিলনের ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর,  অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তাঁর স্ত্রী। জোর করে নিজের শ্যালিকার সঙ্গেও তিনি যৌনমিলন করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় সাম্পিগেহাল্লি থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ