দেশ 

নাবালিকা ধর্ষণ মামলায় সাতান্ন দিনের মধ্যে রায় প্রদান করে নজির সৃষ্টি করলো মথুরার আদালত, অভিযুক্ত যুবকের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নাবালিকা ধর্ষণ মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করল উত্তরপ্রদেশের এক আদালত । মাত্র ৫৭ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করেছে। জানা গেছে ১০ বছর দেখ নাবালিকাকে ধর্ষণের দায়ে ৩০ বছরের এক যুবক সতীশ কুমারকে মৃত্যুদণ্ড দিয়েছে মথুরার এক আদালত।

পুলিশ সূত্রে খবর, এলাকায় ‘ভান্ডারা’য় (যেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়) নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ বছরের বালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের পর বালিকাকে শ্বাসরোধ করে খুনের পর তার দেহ জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।

গত ১৩ অক্টোবর ওই বালিকার দেহ উদ্ধার করে পুলিশ। বালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বালিকার দেহ উদ্ধারের ছয় ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাঁকে। ওই যুবক বিবাহিত বলে জানিয়েছে পুলিশ।

ডিএসপি প্রবীণ মালিক জানিয়েছেন যে, দ্রুত তথ্যপ্রমাণের ভিত্তিতে এক মাসের মধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। তার পরই দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ