আন্তর্জাতিক 

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা হামলা, কমপক্ষে ১৬ জনের মৃত্যু আহত অনেক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আফগানিস্তানে এক মাদ্রাসা মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে বোমা হামলা। এর ফলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে। সংবাদ সংস্থা আলজাজিরা সূত্রে খবর, বুধবার উত্তর আফগানিস্তানের একটি মাদ্রাসা আচমকা কেঁপে ওঠে বিস্ফোরণে। মৃতদের মধ্যে মাদ্রাসার পড়ুয়ারা রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই হামলায় কত জন শিশুর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

সংবাদ সংস্থা এএফপি-কে একটি হাসপাতাল থেকে জানানো হয়েছে আফগানিস্তানের এই বোমা হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও কোনও সংগঠনের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়নি।

Advertisement

সূত্রের খবর, আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের ওই মাদ্রাসায় বুধবার স্থানীয় সময় বেলা ১২:৪৫ নাগাদ বোমা ফাটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। আফগান সরকারের পক্ষ থেকে  ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত জহিদা মাদ্রাসায় হামলাটি হয়েছে। সেখানে তখন জোহরের নামাজ পড়ে উঠছিলেন ছাত্র এবং শিক্ষকেরা। কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ