মহেশতলার আকড়াঁতে হাজী সংবর্ধনায় বিশিষ্টজনেরা
বিশেষ প্রতিবেদন,ডায়মন্ডহারবার : ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আকড়া মহেশতলা হাজী সেবা সমিতির পক্ষ থেকে হাজী সংবর্ধনা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় আকড়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে।

উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসলামের পঞ্চম স্তম্ভের তাৎপর্য তুলে ধরে ইমামে-ই-দাইন কারী ফজলুর রহমান।হজ্বের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাংলায় সম্প্রিতীর মেল বন্ধনে সকলের এগিয়ে আসার আহ্বান করেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, হজ্ব কমিটির সেবক তথা মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ও উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সদস্যদের।

এইরকম সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার যে প্রক্রিয়া হচ্ছে তা প্রশংসার যোগ্য।রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সর্ব ধর্মের মানুষের জন্য কাজ করছে তা দেশের কাছে নজিরবিহীন। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান,আবু তালেব মোল্লা,হাজী রোমজান, হাজী আসরাফ প্রমুখ।

