TET Scam: ধর্নায় বাধা, পুলিশি ‘জুলুমের’ বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা
বাংলার জনরব ডেস্ক : গান্ধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভে পুলিশি বাধার বিরুদ্ধে মামলা হল কলকাতা হাই কোর্টে। বুধবার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।
২০১২ এবং ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে পথে নেমেছেন। পুজোর আগে হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদের গান্ধীমূর্তির পাদদেশে ৫ দিনের জন্য ধর্নায় বসার অনুমতি দিয়েছিল পুলিশ। মামলা দায়েরের অনুমতি মিলেছে বুধবার।
Advertisement

প্রসঙ্গত, এসএসসি এবং টেট নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে গত কয়েক দিন ধরেই শহরের নানা প্রান্তে বিক্ষোভ আন্দোলন চলছে। এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে পাল্টা অভিযোগ ওঠে।

