কলকাতা 

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুণাল ঘোষের দায়ের করা মানহানি মামলার তদন্তে স্থগিতাদেশের আরজি খারিজ করল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলার তদন্তে স্থগিতাদেশের আরজি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। । তাঁর সেই আরজি খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে।

কুণাল ঘোষকে ‘বাবার তাজ্যপুত্র’ বলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। নিম্ন আদালতে সেই মামলা চলছিল। বিরোধী দলনেতা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সবসময় সশরীরে আদালতে হাজিরা দিতে পারবেন না বলে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর সেই আরজি খারিজ হয়ে যায়। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক। এদিকে নিম্ন আদালতের এই নির্দেশে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। জানিয়ে দেয়, বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দিতে হবে না।

পাশাপাশি, এই তদন্ত স্থগিত করার আবেদনও জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই আরজি খারিজ হল আদালতে। বিচারপতি জানিয়েছে, হাই কোর্ট বলেছে মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে। মামলাটি গ্রহণযোগ্য বলেই স্থগিতাদেশ দিল না হাই কোর্ট।

এদিন আদালত আরও জানিয়েছে, শুনানি চলাকালীন অন্তর্বর্তী সময়ে শুভেন্দু আইনজীবী মারফত প্রতিনিধিত্ব করতে পারবেন। এদিন নিম্ন আদালতের মামলায় হাজিরা দেননি শুভেন্দু। ১৭ তারিখ মামলার পূর্ণাঙ্গ শুনানি, সেদিনই ঠিক হবে বিরোধী দলনেতা সশরীরে শুনানিতে হাজিরা দেবেন কিনা।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ