জেলা 

আবারও দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষকে নিয়ে হাজির একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  সরকারি নির্দেশিকা মত ১ লা নভেম্বর থেকে শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। খুব সম্ভবত পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই দুয়ারে সরকারের শেষ ক্যাম্প হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলো মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে দুয়ারে সরকার। বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই সমস্ত প্রকল্পগুলো।

দুয়ারে সরকারের প্রথম দিন রাজ্যের সর্বত্র উপভোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের পাশে থেকে সারা বছরভোর যেভাবে কাজ করে যায় এবারও তার ব্যতিক্রম দেখা গেল না তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। উল্লেখ্য মঙ্গলবার দেগঙ্গার আমুলিয়া,কলসুর,চাকলা,বেড়াচাঁপা সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের বাড়ি গিয়ে বোঝানোর সঙ্গে সঙ্গেই দুয়ারে সরকার ক্যাম্পমুখী হওয়ার আহ্বান করেন বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ। নিত্য নয় মিত্তিক মানুষের জন্য কাজ করে যাওয়া একেএম ফারহাদকে কখনো অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে যাওয়া, শ্মশান থেকে কবরস্থান সর্বত্রই মানুষের সুখে-দুখে পাশে থাকতে দেখা যায়। এরকম একজন জনপ্রতিনিধি কে হাতের কাছে পেয়ে বেঁড়াচাপার মোশারফ হোসেন বলেন এরকম মানুষ বাড়িতে গিয়ে ডেকে এনে দুয়ারে সরকার ক্যাম্পে যেভাবে আমার প্রয়োজনীয় কাজ মিটিয়ে দিয়েছে সত্যিই অকল্পনীয়। চাকলার বাসিন্দা সাধনা দাস জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে একেএম ফারহাদের মতো মানুষেরা আমাদের সব সময় সচেতন করার সাথে সাথে বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকে।

সমাজ কর্মী একেএম ফারহাদ জানায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য জনহিতকর কর্মসূচি গুলি রূপায়ণ করে চলেছে তাই একমাত্র বাংলায় পথ দেখাতে পারে সমগ্র ভারতবর্ষকে। প্রথম দিন উপভোক্তাদের বাড়িতে গিয়ে তাদের ক্যাম্পমুখী করার প্রবণতা বাড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়।

এরকম মানবিক দিক মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকরা যেভাবে তৎপ্রতার সঙ্গে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সঙ্গে দেগঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে দুয়ারে সরকারের ক্যাম্পে উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হচ্ছে বলে তিনি আশা ব্যক্ত করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ