বিজয়ার মঞ্চে,পঞ্চায়েত জয়ের রুপরেখা হাড়োয়া’তে
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : আসন্ন দীপাবলির আনন্দে উদ্ভাসিত হবে বাংলার আকাশ বাতাস।তার প্রস্তুতি হিসাবে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রশাসনিক স্তরে। পাশাপাশি বিজয়ার আনন্দ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লক স্তরে বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে মেলবন্ধনের সুন্দর মূহুর্ত ফুটে উঠছে।

শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত -২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শাসনের স্বস্তি ভিলেজে বিজয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ার শুভেচ্ছা জানোয়ার পাশাপাশি দিপাবলীর আগাম শুভেচ্ছা বিনিময় করেন রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ। একইসঙ্গে মন্ত্রী এলাকার নেতৃত্বকে একসাথে লড়াই করে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করার ডাক দেয়।


অনুষ্ঠানে প্রবীন কর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় বিধায়ক নূরুল ইসলাম। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরোজ ব্যানার্জী তাঁর বক্তব্যে দলীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী নির্বাচনে এক হয়ে লড়াই করার আহ্বান করেন।বিজয়ার মঞ্চে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করতে দেখা যায় জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। তিনি বলেন দলের পুরনো কর্মীদের প্রতি নবপ্রজন্মের নেতৃবৃন্দের মধ্যে যে মেলবন্ধন সৃষ্টি হচ্ছে তা নজিরবিহীন। তৃনমূল কংগ্রেস এমন একটা দল যেখানে ভেদাভেদের কোন স্থান নেই, সম্প্রীতিই হলো মুল লক্ষ্য।

ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সাথে সাথে আগামীর পথচলা সংঘবদ্ধ ভাবে আর শক্তিশালী হবে।উক্ত অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন যুব সভাপতি সমিক রায় অধিকারী,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি,দেগঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুপ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য সঞ্জু বাবু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মানস ঘোষ, আছের আলী,মান্নান আলি, মেহেদী হাসান,আসরাফ আলি, আব্দুল খালেক মোল্লা প্রধান ফলতি বেলিয়াঘাটা নজিবুর রহমান, নিলীমা, ইমতিয়াজ, রনজিৎ, সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

