জেলা 

ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরাট নিয়ে সরব বিধায়ক নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব কলকাতা সংলগ্ন বিস্তীর্ণ রামসার সাইটের অন্তর্ভূক্ত যে জলাভূমি (wetland) আছে সেই জলাভূমির বেআইনি ও পরিবেশ বিরুদ্ধ ভরাট করা নিয়ে আমরা বারংবার সোচ্চার হয়েছি। কিন্তু তাৎক্ষণিকভাবে ভরাটের কাজ বন্ধ রাখলেও শাসকদলের ছত্রছায়াই থাকার সুবাদে পুনরায় ভরাটি শুরু করা হয়েছে। ভাঙড় ২ নম্বর ব্লকের বামনঘাটা, কুলবেড়িয়া, হাটগাছা, তাড়দহ, হাতিশালার বিস্তীর্ণ এলাকার জলাভূমি বুজিয়ে মাটি মাফিয়ারা দখল করছে। স্থানীয় কৃষিজমি ও মেছোভেড়ী থেকে বেআইনীভাবে তারা মাটি কেটে এই জলাভূমি বুজিয়ে দিচ্ছে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সংরক্ষিত এলাকা হিসাবে বিবেচিত। কিন্তু এখানে সেইসবের তোয়াক্কা না করে ভরাটের মতো বেআইনী ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার মতো কাজ করা হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে। এই বিষয়ে আশু কড়া ব্যবস্থা নিতে স্থানীয় বিধায়ক হিসেবে পরিবেশ মন্ত্রী ও East Kolkata Wetlands Management Authority-র চেয়ারপার্সনকে চিঠি দিয়ে জানিয়েছি।

পূর্বে বিধানসভার ভেতরে পরিবেশমন্ত্রী ও খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। পাশাপাশি, লেদার কমপ্লেক্স থানায় এফআইআর করেছি। ডিএম, কলকাতা পুলিশ কমিশনার, ডিআইজি, রাজ্যের পরিবেশমন্ত্রী ও মুখ্যসচিবকেও পাঠিয়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোন ফল হয়নি। নতুন করে বেআইনীভাবে জলাভূমি বোজানোর কাজ চলছে। যেন আইন-শৃঙ্খলা বলে কোন কিছুই নেই ঐ অঞ্চলে। কিভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে এইরকম অপরাধমূলক কার্যকলাপ দিনের পর দিন চলতে পারে? একজন বিধায়কের অভিযোগ ও পর্যাপ্ত তথ্যও এদের প্রভাবিত করেনা যথাযথ ব্যবস্থা গ্রহনে। তাহলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে এবার সবিস্তারে এই ঘটনার কথা জানানো হবে। রামসার সাইটে এইরকম অপরাধমূলক কার্যকলাপ চললে বাইরের দুনিয়ার কাছে দেশের মাথা হেঁট হয়ে যায়। ব্যাপক প্রভাব পড়ে পরিবেশের ওপর। বাস্তুতন্ত্র ও মানুষের জীবিকাও তছনছ হয়ে যায়।

Advertisement

এবিষয়ে গতকাল পুনরায় কোলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করলাম। আশা করি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি দখল হওয়া ও ক্ষতিগ্রস্ত জলাভূমির পূর্বাবস্থা ফিরিয়ে নিয়ে আসা হবে।

অন্যাথায় কেন্দ্রীয় পরিবেশ দপ্তর ও কেন্দ্রীয় মন্ত্রককে অবগত করতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ