কলকাতা 

সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেলেন মানিক,ইডির হেফাজতেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেলেন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আদালত জানিয়ে দিল, তাঁরা সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল। ইডি সম্পূর্ণ ভিন্ন একটি তদন্ত করছে।

সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। মিলেছিল রক্ষাকবচও। অর্থাৎ তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রক্ষাকবচের বলয় থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করে ইডি। রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডির এই গ্রেফতারি অবৈধ দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক।

Advertisement

উলটোদিকে ইডির তরফের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেন, রক্ষাকবচ ছিল সিবিআইয়ের ক্ষেত্রে, ইডির জন্য নয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ