কলকাতা 

‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তৃনমূল যুব নেতা দেবরাজ চক্রবর্তীকে তলব সিবিআইয়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতা তথা রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। ‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় তাকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তৃণমূলের যুব নেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে সিবিআইয়ের দফতর রয়েছে) হাজিরা দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, ‘ভোট-পরবর্তী হিংসায়’ প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে। বাড়ির বাইরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। তিনি বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। ২০২২ সালে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই মঙ্গলবার দেবরাজকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই ঘটনায় এফআইআরে নাম ছিল না দেবরাজের। তবে সূত্রের দাবি, পরে তদন্তে তাঁর নাম উঠে আসে। সে কারণেই তৃণমূলের ওই যুব নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

Advertisement

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ