কলকাতা 

শব্দবাজি রুখতে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারহাটে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন নিউটাউন :  প্রত্যেক বছরের ন্যায় এবারও সামাজিক অনুষ্ঠানের আগে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করলো রাজারহাট থানা।

উল্লেখ্য,আসন্ন আলোর উৎসব দীপাবলি উপলক্ষে রবিবার বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে সুসজ্জিত ট্যাবলো সহযোগে পুলিশ ও প্রশাসনের আধিকারিক এবং কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রাজারহাটের বিস্তীর্ণ অঞ্চলে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো রাত আটটা থেকে দশটা পর্যন্ত নির্দিষ্ট ডেসিবেল এর মধ্যে সবুজ শব্দবাজি ও ডেঙ্গু বিষয়ক সচেতনতা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর বলে জানায় উপস্থিত আধিকারিক বৃন্দ।

সাধারণ মানুষকে সচেতনতার এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এসিপি বিধাননগর সম্প্রীতি চক্রবর্তী, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ,আইসি রাজারহাট শেখ জামাল হোসেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিকা দাস, ট্রাফিক ইন্সপেক্টর সাবির আব্বাস,সপ্তগ্ৰাম হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ