জমকালো বিজয়া সম্মিলনী রাজারহাট নিউটাউনে
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থেকে পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের বরণ করার পাশাপাশি নতুনদের স্বাগত জানায় প্রাক্তন জেলা সভাপতি তথা বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ, বারাসাত সংসদীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, দমকল মন্ত্রী সুজিত বোস,

বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিধান নগর পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর,যুব সভাপতি আফতাব উদ্দিন, পিনাকী নন্দী,বোরো চেয়ারম্যান শাওনাওয়াজ আলী মন্ডল,রহিমা মন্ডল,আরিত্রিকা ভট্টাচার্য সহ সর্ব স্তরের জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।

