সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের রমজান মাসের উপহার যুব সভাপতি গৌতম অধিকারী পান্নাভবন থেকে ঈমাম ও মোয়াজ্জেন হাতে তুলে দিলেন
সেখ আবদুল আজিম :ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় তাঁর ঐকান্তিক উদ্যোগে প্রতি বছরের মত এবারেও পবিত্র রমজান মাস উপলক্ষে ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন প্রান্তে হাজার হাজার ইমাম ও মোয়াজ্জেন দের পাশাপাশি,আজ পান্নাভবনে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের মধ্যে ৭টি অঞ্চলের সকল ইমাম ও মোয়াজ্জেন দের হাতে যুব সভাপতি গৌতম অধিকারী রমজান মাসের তোহফা বিতরণ করেন।
জানা যায় সাংসদ সারা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে এলাকা ভিত্তিক ক্যাম্প করে রমজান মাসের উপহার ইমাম ও মোয়াজ্জেন দের মাঝে বিলি করেন বলে জানিয়েছেন। উপস্থিত ছিলেন এম পি সাহেবের প্রতিনিধি বুলবুল,বিধায়ক পান্নালাল হালদার,যুব সভাপতি গৌতম অধিকারী,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার,বিশিষ্ঠ সমাজসেবী ডা: ইয়ার নবী গায়েন,পম্পা চৌধুরী সহ ব্লকের সকল নেতৃত্ব রা I যুব সভাপতি গৌতম অধিকারী জানান আপনারা সকলেই অবগত আছেন যে,আমরা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নিজস্ব সহযোগিতায়,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছরে কয়েক হাজার দুঃস্থ অসহায় পরিবারের মাঝে রমজান মাসের উপহার প্রদান ও শীতকালে শীতবস্ত্র বিতরণ করে থাকি।
সেইমত এবারেও আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক জুড়ে প্রায় শতাধিক ইমাম ও মিয়াজ্জেন দের কাছে রমজান মাসের উপহার সাত হাজার টাকা পৌঁছানোর চেষ্টা করেছি। ইতি মধ্যে আমরা যথাযথ কোভিড বিধি মেনে এবং প্রশাসনিক নিয়মাবলি পালন করে পন্নাভবনে সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত করেছি। সাধারণ জনগণ আমাদের প্রচুর দুআ ও আশীর্বাদ দিচ্ছেন যা আমাদের সবথেকে বড়ো পাওনা বলে মনে করি ।

