কলকাতা 

মাধ্যমিক ২০২২ : চোখ বুলিয়ে নাও ● বাংলা, শেষ মুহূর্তে পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

শেয়ার করুন

  মাধ্যমিক ২০২২ :   *চোখ বুলিয়ে নাও ● বাংলা* 

 সৌজন্যে : অভিজ্ঞ শিক্ষকমন্ডলী

Advertisement

 সহযোগিতায়ঃ অনুসন্ধান কলকাতা

  উপস্থাপনাঃ বাংলার জনরব

একেবারে শুরুর কথাটাই হল শেষ মুহূর্তে মনোযোগ দিয়ে নিজেদের বিষয় জ্ঞানকে ঝালিয়ে নাও।

বিভিন্ন মানের নির্বাচিত প্রশ্ন এবং প্রশ্নের ধারণা–

● ১ মানের প্রশ্নের জন্যে কবিতা গল্প প্রবন্ধের ওপরে পুঙ্খানুপুঙ্খ পাঠ দরকার।কোনও কিছু বাদ দেওয়া যাবে না।মনোযোগী পাঠ হলেই সব প্রশ্ন কমন পাওয়া যাবে।

● ৩ মানের প্রশ্নের জন্যে যে যে গল্পকে গুরুত্ব দেবে:

পথের দাবী

জ্ঞান চক্ষু

● যে যে কবিতাকে গুরুত্ব দেবে:

আয় আরও বেঁধে বেঁধে থাকি

অভিষেক

প্রলয় উল্লাস(তোমরা বানানটা জানো)

● ৫ মানের প্রশ্নের জন্যে যে যে গল্পকে গুরুত্ব দেবে:

জ্ঞান চক্ষু

বহুরূপী

● যে যে কবিতাকে গুরুত্ব দেবে:

আফ্রিকা

অসুখী একজন

প্রলয় উল্লাস

● প্রবন্ধ কেবল :

হারিয়ে যাওয়া কালি কলম

মন দিয়ে পড়বে।ফাউন্টেন পেন কেনার প্রসঙ্গটা বাদ দিয়ে পড়তে পারো।

● ৪ মানের প্রশ্ন নাটক থেকে:

সিরাজ দ্দৌলা চরিত্র

সিরাজ ও ঘসেটি বেগমের কথোপকথন অংশ।

● কোনি থেকে পড়বে:

নামকরণের সার্থকতা

খিদ্দার চরিত্র

লীলাবতী চরিত্র

মাদ্রাজে ফাইনালের ঘটনা

● কথোপকথন ও প্রতিবেদন:

অতিমারির শিক্ষা

একটি সেবা যানের উদ্বোধন

অন লাইন পড়াশুনার ভালোমন্দ

সৌজন্যবোধ

সহিষ্ণুতা

শিক্ষার প্রয়োজনীয়তা

মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক দিক

রক্তদান শিবির,সবুজ বাঁচাও অভিযান।এছাড়াও কোনও কিছুর প্রতিষ্ঠা বা নির্মাণ।অবশ্যই টেস্ট পেপারের পৃষ্ঠা ওল্টাতে হবে। তাতেই ধারণা অনেক পরিষ্কার হবে।

● রচনার জন্যে প্রস্তুতি নিতে ভালো করে দেখে যাও:

¤ মানব সভ্যতায় বিজ্ঞান

¤ শিক্ষায় গণ মাধ্যমের ভূমিকা

¤ বিজ্ঞান ও কুসংস্কার

¤ সাহিত্য পাঠ বনাম বিজ্ঞান

¤ বাংলার উৎসব

¤ বিদ্যালয়ের প্রথম দিন

¤ উষ্ণায়ন

¤ প্রাকৃতিক বিপর্যয়

¤ শিক্ষাক্ষেত্রে খেলাধুলা ও শরীর চর্চার স্থান

¤ শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে কোভিড ১৯ এর প্রভাব।

¤ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।

¤ স্বাধীনতার ৭৫ বছর।

●ব্যাকরণের জন্যে কারক ও সমাসের ওপরে অনুশীলন করো।টেস্ট পেপারের পৃষ্ঠা থেকে ওই দুটি বিষয়ের ওপরে যা যা পাবে,মনোযোগ সহকারে দেখে যাও ।

🙏পরীক্ষা ভালো হবে। তোমাদের সার্বিক সাফল্য কামনা করি।

□ সম্পাদনায়ঃ উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় □


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ