কলকাতা 

আ-মরি মাতৃভাষা : চাই আঞ্চলিক ভাষা-সংস্কৃতির সম্মিলনী ও সম্প্রীতি- এই আহ্বান নিয়ে এবারের মাতৃভাষা দিবসে অনুসন্ধান-এর জমজমাট আয়োজন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগামীকাল একুশে ফেব্রুয়ারি। যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা রক্ষার জন্য যে সব ভাষা শহীদ প্রাণ দিয়েছিলেন, তাঁদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হয়েছে ইউনেস্কো কর্তৃক ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে।
বিশ্বের প্রতিটি মানুষের নিকট তার নিজের মাতৃভাষা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কদর সকলকে করতে হবে।
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে…
তাই এবারের অনুসন্ধান কলকাতার আয়োজনে মূল সুর, চাই আঞ্চলিক ভাষা সংস্কৃতির সম্মিলনী ও সম্প্রীতি।


এ বিষয়ের ওপর একুশে ফেব্রুয়ারি সন্ধে সাতটায় ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও গুণীজনেরা। এছাড়াও অঞ্চল ভিত্তিক ভিন্ন ভিন্ন সংস্কৃতির ছোঁয়া থাকবে এই অনুষ্ঠানে। এদিনের আর এক বিশেষ আকর্ষণ হল, মাতৃভাষা নিয়ে দুর্লভ কিছু লেখনি প্রকাশিত হবে ‘আমার ভাষা’ পত্রিকায়।
এরকম অনুষ্ঠান যত বেশি হবে তত মজবুত হবে আমাদের সম্পর্ক, বৃদ্ধি পাবে একে অপরের প্রতি ভাষা ও সাংস্কৃতিক মর্যাদাবোধ। এইসব কিছু মাথায় নিয়ে আগামী কালকের অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে সকলকে অনলাইনে যথাসময়ে উপস্থিত থাকার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন অনুসন্ধান কলকাতার তরফে ‘আ-মরি মাতৃভাষা’ অনুষ্ঠানের মুখ্য আহবায়ক কাজী নিজাম উদ্দিন ও গৌরাঙ্গ সরখেল।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ