কলকাতা 

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শোকমিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা, পঞ্চভূতে বিলীন হলেন সন্ধ্যা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেন। সফর কাটছাঁট করে কলকাতায় আজ বুধবার ফিরে আসেন। দমদম বিমানবন্দর থেকে সোজা তিনি রবীন্দ্র সদনে পৌঁছে যান।

সেখানে তিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান।এরপর বিকেল পাঁচটায় শুরু হয় শোক মিছিল। সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অংশ নেন। সঙ্গে অন্যান্য মন্ত্রী ও বিশিষ্ট জনেরা ছিলেন। দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ