আশ শিফা হেল্থ সেন্টারের শুভ উদ্বোধন।
বিশেষ প্রতিনিধি : হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় মুর্শিদাবাদ সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালনায় সামশেরগঞ্জ ব্লকের ডাকবাংলায় শুভ উদ্বোধন হয়ে গেল মেডিক্যাল সেন্টারের।

উপস্থিত ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ও জামাআতে ইসলামী হিন্দের সেক্রেটারি জেনারেল টি. আরিফ আলি সাহেব, আমীরে হালকা আব্দুর রফিক সাহেব, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় দায়িত্বশীল (CEO) নওফল সাহেব, সেক্রেটারি হালকা মশিউর রহমান, MLA আমিরুল ইসলাম (সামশেরগঞ্জ) এবং মনিরুল ইসলাম (ফারাক্কা) সাহেব, ধুলিয়ান নুর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অনুপ কুমার মন্ডল সাহেব, হায়াত মেডিকেয়ার এর কর্ণধার ডাঃ আব্দুস শাকুর সাহেব, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর আলম সাহেব, জামাআতে ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলা নাজিম মুহাঃ মুত্তালিব সাহেব, সহকারী জেলা নাজিম ওয়াসিফ আলি সাহেব, আশ শিফা মেডিকেল সেন্টার এর সম্পাদক আব্দুল্লাহিল কাফি সাহেব, ব্লক নাজিম ওয়াকিল আহমেদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এই মেডিক্যাল সেন্টারের মাধ্যমে এলাকায় চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ। এলাকার দুঃস্থ ও অসহায় রোগীদের জন্য বিশেষভাবে চিকিৎসা প্রদান করা এই হেলথ সেন্টার এর অন্যতম একটি লক্ষ্য।

