জেলা 

রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইউনিয়ন হাই মাদ্রাসা (উঃ মাঃ) এ পুনরায় পঠনপাঠন শুরু

শেয়ার করুন

সেখ আবদুল আজিম : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অদ্য ৩/২/২০২২ থেকে হুগলি জেলার চন্ডীতলা থানার কুমিরমোরা গ্ৰাম পঞ্চায়েতের অধীন ইউনিয়ন হাই মাদ্রাসা ( উঃ মাঃ) এ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠনপাঠন শুরু হয়েছে।

উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মুজিবর রহমান জমাদার ও পরিচালন কমিটির সম্পাদক জনাব সেখ আবুল কালাম মহাশয়ের বক্তব্য অনুযায়ী শিক্ষক-শিক্ষিকার উপস্থিতির হার ছিল ৯৯% এবং রাজ্য সরকারের নির্দেশিত কোভিড বিধি মেনেই মাদ্রাসাতে পঠনপাঠন শুরু হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী আগামী দিনে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সংখ্যা আরো বাড়বে। তিনি রাজ্য সরকারের এই প্রচেষ্টা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ