কলকাতা 

প্র্যাকটিক্যাল প্রস্তুতির কর্মশালায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জীবনে বড় স্বপ্ন দেখার আহ্বান জানালেন বিজ্ঞানী শুভাশিস মুখোপাধ্যায়

শেয়ার করুন

গৌরাঙ্গ সরখেল-এর প্রতিবেদন : কোভিড কালে শিক্ষা-রথ এই ব্রত নিয়ে নানাভাবে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে অনুসন্ধান কলকাতা। তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নানা স্তরের শিক্ষক-শিক্ষিকারা। গত দু’বছর ধরে ঠিক মতো করে ছাত্র ছাত্রীরা স্কুলমুখো হতে পারে নি। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই হাতে কলমে ক্লাস পেয়েছে খুবই নগণ্য। তাই, বুধবার সন্ধ্যায় অনলাইনে হাজির হয়েছিল ছাত্রছাত্রীরা প্রাক্টিক্যাল প্রস্তুতির খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে।

অনুসন্ধান আয়োজিত প্রাক্টিক্যাল প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল মাধ্যমে অভিনব এই কর্মশালা নিয়ে শিক্ষক মহলেও উৎসাহের অন্ত ছিল না। এদিনের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে কর্মশালার সূচনা করেন পদার্থবিদ্যার বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের তিনি বলেন হাতে কলমে শুধু বিজ্ঞান শিক্ষাই নয়, সমস্ত শিক্ষাই দরকার । হাতে কলমে শিক্ষার স্বাদই আলাদা। কারণ ফলাফলটা কখনোই বড় কথা নয়, কোনো কার্যকারণের ব্যাখ্যা হল আসল কথা। এর ফলে ওই কাজ সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করা যায় এবং বিশেষভাবে দক্ষতার জন্ম হয় যা নানা ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছতে হয় কিভাবে সে সম্পর্কে ভালো ধারণা তৈরিকরে। যা বাস্তব জীবন যাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। উচ্চ-মাধ্যমিকের পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন তোমাদের দিকে সমাজ তথা গোটা দেশ তাকিয়ে আছে ।তোমরা নিজেদেরকে যত সুন্দর করে গড়ে তুলতে পারবে দেশের অগ্রগতি হবে সেরকমভাবে। নিজেকে প্রতিষ্ঠিত করার নানা সুযোগ-সুবিধা আছে, বড় স্বপ্ন দেখো, জীবনের বিস্তৃতিও অনেক বৃহৎ হবে, মহৎ হবে।

Advertisement

এদিন পদার্থবিদ্যা কর্মশালায় প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত নানা বিষয়ে বিস্তারিত ভাবে বলেন সংস্কৃত কলেজের স্কুলের প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়। রসায়ন প্র্যাকটিক্যাল এর প্রস্তুতি কেমন ভাবে হবে, কোথায় কোথায় অসুবিধা হয়, কোন কোন জায়গায় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হয়- এসব বিষয়ে বলেন কলস হাইস্কুল-এর ভারপ্রাপ্ত শিক্ষক সৈকত গাঙ্গুলী।

সকল ছাত্র-ছাত্রীদেরকে আসন্ন উচ্চ-মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা এবং লিখিত পরীক্ষা সুন্দর হোক, এই কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুসন্ধান কলকাতার মুখ্য পরামর্শদাতা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ