জেলা 

প্রসূতিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ব্যাটারি ফেটে বিস্ফোরণ গাড়িতে, চাঞ্চল্য মালদহে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে গাড়ি করে হাসপাতাল নিয়ে আসার পথে বড়োসড়ো দুর্ঘটনার কবলে পড়ল ওই গাড়ি। জাতীয় সড়কের উপরে গাড়ীর ব্যাটারীতে বিস্ফোরণ হয় যার জেরে দাউদাউ করে জ্বলে উঠলো গাড়িটি। ড্রাইভার এর তৎপরতায় কোনরকমে প্রাণে বাঁচলো যাত্রীরা ঘটনাটি ঘটেছে মালদহের রথবাড়ি মোড়ে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ হয়ে মালদহের দিকে আসছিল একটি গাড়ি। তাতে ছিলেন প্রসূতি এবং তাঁর আত্মীয়রা। মালদহের হাসপাতালে প্রসবের কথা ছিল। তবে হাসপাতালে পৌঁছনোর আধঘণ্টা আগেই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। ব্যাটারি বিস্ফোরণ (Blast)ঘটে আগুন ধরে যায়। আর বিপদ টের পেতেই প্রসূতি মহিলাকে গাড়ি থেকে কোনওক্রমে নামিয়ে নেওয়া হয়।

Advertisement

জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল। যদিও তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ব্যাটারি গরম হয়ে যাওয়ার ফলে তা ফেটে গিয়েই এত বড় অগ্নিকাণ্ড।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ