কলকাতা 

জ্যোতি নগরে ইউনাইটেড ফোরামের প্রতিনিধি দল : হায় বিপন্ন মানবতা

শেয়ার করুন

বাংলার সমস্ত সংগঠনের এবং সকল জাতির প্রতিনিধিত্ব সম্বলিত যৌথ ফ্রন্ট ‘ ইউনাইটেড ফোরাম ‘এর পক্ষ থেকে আজ এক পরিদর্শন টিম চিড়িয়া মোড় কাশীপুর গান ফ্যাক্টরি সন্নিকটে জ্যোতিনগর কলোনির প্রকৃত অবস্থা জানতে যান । এলাকায় গিয়ে জানা গেল যে, গত প্রায় ৫/৬ মাস ব্যাপী নির্দিষ্ট ওই বস্তিতে জল সরবরাহ বন্ধ আছে।ইলেক্ট্রিক লাইনও কেটে দিয়েছিল, সম্প্রতি তা চালু করেছে।উল্লেখ্য ওখানকার বিধায়ক বিজেপি রিতেশ তিওয়ারি নাকি বলেছেন যে, মুসলিমরা তাকে ভোট দেয়নি,তাই তাদেরকে কোন সরকারি পরিষেবা দেওয়া হবেনা।অথচ তারা যুগ যুগ ধরে ওখানে বসবাস করছে, আধার কার্ড, ভোটার কার্ড,সহ যাবতীয় সরকারি ডকুমেন্টস তাদের আছে।কি অবস্থায় তারা জীবন যাপন করছে,তা সরেজমিন দেখার পরে মনে প্রশ্ন ওঠে যে এই বস্তিবাসী মানুষ নাকি অন্য কোন জীব।একবিংশ শতাব্দীর এই সময়ে দাঁড়িয়ে এটা কি ভাবা যায় যে শুধু মাত্র মুসলিম হওয়ার অপরাধে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাদের দুর্দশা না দেখলে বিশ্বাস করা যাবে না।

ওই বস্তিতে প্রায় ৪০০ পরিবার আছে, প্রায় দেড় দু হাজার অধিবাসী আছেন।কোর্টে কেস চলছে, তারিখ পে তারিখ হয়ে ৫/৬ মাস অতিক্রান্ত। কোন সুরাহা হয়নি।পানীয় জল অনেক দূর থেকে কষ্ট করে আনতে হচ্ছে, টাকা দিয়ে জল কিনতে হচ্ছে। নদীর নোংরা জলে স্নান,রান্নার সরঞ্জামে ব্যবহার করতে বাধ্য হওয়ায় অনেকে চর্মরোগ এবং পেটের গন্ডগোলে আক্রান্ত হচ্ছে। স্বাধীন দেশে স্বাধীন নাগরিকদের এই হয়রানি আর কতদিন চলতে থাকবে, এই প্রশ্ন তাদের কুরে কুরে খাচ্ছে।অবিলম্বে সরকারি পরিষেবা চালুর জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে দাবি পত্র, ডেপুটেশন ইত্যাদি দেওয়ার কথা ভাবছে ইউনাইটেড ফোরাম।

প্রতিনিধি দলে উল্লেখযোগ্য যারা ছিলেন – সাবেক অধ্যক্ষ সামসুল আলম,বিশিষ্ট সমাজ সেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী,মানবাধিকার কর্মী শিক্ষক আব্দুর রউফ, শিক্ষাবিদ মাওলানা আমিনুল আম্বিয়া,প্রফেসর পিঙ্কি ইশা,প্রফেসর কাজী আল্ফ্রেড, রেল আধিকারিক নজরুল ইসলাম, প্রফেসর আবদুল হাদী,সমাজকর্মী মহিউদ্দিন মল্লিক, ডা: বশির আলী,স্বাস্থ্যকর্মী আমিনুল আহসান,ছাত্রনেতা ইরফান সাদিক,সামাজিক আন্দোলনের পরিচিত মুখ বহ্নিহোত্রী হাজরা,সাবিনা ইয়াসমিন, আলীয়া ইউনিভার্সিটির জি এস ইয়াজ আহমেদ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ