কলকাতা 

পাম অ্যাভিনিউয়ের বস্তিতে আগুন,ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন,আগুন নিয়ন্ত্রণে!

শেয়ার করুন

কলকাতায় ফের এক বস্তিতে আগুন ঘিরে ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার ভোরের দিকে পাম অ্যাভিনিউয়ে এক বস্তিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কী কারণে বস্তিতে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই বস্তি এলাকার মধ্যে একটি গুদামঘর রয়েছে। এ দিন ভোরে প্রথমে ওই গুদামঘরেই আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।

এলাকাটি ঘিঞ্জি হওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনায় আতঙ্কিত হয়ে এলাকাবাসীরাই প্রথমে আগুন নেবানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলও। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, গুদামের আশপাশের বেশ কয়েকটি ঘর পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের স্থলে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দও পাওয়া গিয়েছে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ